Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ২০ মে ২০২৬
আপডেট: ২০:৫১, ২০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ২০ মে ২০২৬
আপডেট: ২০:৫১, ২০ মে ২০২৬
আরও খবর
সাব্বিরের হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সের জালে কিংসের গোল উৎসব
বড় জয়ে ফেডারেশন কাপ শুরু মোহামেডান-কিংসের
জাতীয় দলের ক্যাম্প থেকে ৯ ফুটবলারকে চায় মোহামেডান
ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা ফুটবলারকে দলে ভেড়াল বসুন্ধরা কিংস
ফাইনালের আশা বাঁচিয়ে রাখল মোহামেডান

মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা কিংসের

স্পোর্টস ডেস্ক
২০:৫০, ২০ মে ২০২৬
আপডেট: ২০:৫১, ২০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২০:৫০, ২০ মে ২০২৬
আপডেট: ২০:৫১, ২০ মে ২০২৬
মোহামেডানের বিপক্ষে গোল করে উদযাপন করছেন বসুন্ধরা কিংসের ডোরিয়েল্টন গোমেজ। ছবি : কিংসের ফেসবুক পেজ থেকে নেওয়া

উজবেক মিডফিল্ডার মোজাফ্ফরভের চোখ ধাঁধানো ফ্রি-কিক, একের পর এক পেনাল্টি ভাগ্য, আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডোরিয়েল্টন গোমেসের দুর্দান্ত হ্যাটট্রিক— সব মিলিয়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি হলো পয়সা উসুলের। রোমাঞ্চ আর উত্তেজনার নানা বাঁক পেরিয়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্বপ্ন ভেঙে ফেডারেশন কাপের শিরোপা জিতল বসুন্ধরা কিংস।

আজ বুধবার (২০ মে) কিংস অ্যারেনায় ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ের মাধ্যমে ফেডারেশন কাপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতল কিংস। এটি টুর্নামেন্টে তাদের পঞ্চম শিরোপা।

অন্যদিকে, দুইবার এগিয়ে গিয়েও আবাহনীর রেকর্ড ১২টি শিরোপা ছোঁয়ার সুযোগ হাতছাড়া করল সাদা-কালো শিবির।

কিংস অ্যারেনায় ঐতিহ্যবাহী মোহামেডানের শুরুটা হয়েছিল রূপকথার মতো। ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ডি-বক্সের সামান্য উপর থেকে দুর্দান্ত এক কোনাকুনি ফ্রি-কিক নেন মোজাফ্ফরভ। কিংস গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে সম্পূর্ণ পরাস্ত করে বল জড়ায় জালে। ১-০ গোলে এগিয়ে গিয়ে উল্লাসে মাতে মোহামেডান।

তবে সেই আনন্দ স্থায়ী হয়নি এক মিনিটও। পরের মিনিটেই বক্সে কিংসের স্যামুয়েল রাকসামকে ফাউল করেন মোহামেডানের শাকিল আহাদ তপু। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে ঠান্ডা মাথায় গোল করে কিংসকে সমতায় ফেরান ডোরিয়েল্টন।

ম্যাচের ২২ মিনিটে আবারও পেনাল্টি পায় মোহামেডান। এবার বক্সে ফাউল করেন কিংস অধিনায়ক তপু বর্মন। তবে মোজাফ্ফরভের নেওয়া পেনাল্টি শট ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রুখে দেন কিংসের গোলরক্ষক শ্রাবণ।

পেনাল্টি মিসের হতাশা ভুলে ৩৪ মিনিটে আবারও লিড নেয় মোহামেডান। জাহিদ শান্তর পাস থেকে নিখুঁত প্লেসিং শটে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন সৌরভ দেওয়ান। টুর্নামেন্টে এটি সৌরভের সপ্তম গোল।

এক গোলে পিছিয়ে থেকে বিরতি থেকে ফিরেই খোলস ছেড়ে বের হয় কিংস। ম্যাচের ৪৬তম মিনিটে রাকিবের ডিফেন্স চেরা পাস ধরে মোহামেডানের ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন ডোরিয়েল্টন। ম্যাচে ফেরে ২-২ সমতা।

এরপর ম্যাচের ৭৯তম মিনিটে মোহামেডানের এক খেলোয়াড়ের পায়ে লেগে বল পেয়ে যান ডোরিয়েল্টন। বিদ্যুৎ গতিতে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। সেই সঙ্গে পূর্ণ হয় তার হ্যাটট্রিক। চলতি প্রতিযোগিতায় ১২ গোল করে কিংসের জয়ের নায়ক বনে যান তিনিই।

৩-২ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচ শেষ হওয়া পর্যন্ত এই ব্যবধান ধরে রাখে বসুন্ধরা কিংস।

বসুন্ধরা কিংস মোহামেডান ফেডারেশন কাপ
১৯ সেপ্টেম্বর ২০২৫
১০ জনের দল নিয়েও মোহামেডানকে হারিয়ে শিরোপা বসুন্ধরার
২৮ আগস্ট ২০২৫
চ্যালেঞ্জ লিগে শক্তিশালী প্রতিপক্ষ পেল বসুন্ধরা কিংস
১৩ আগস্ট ২০২৫
ডাগআউটে প্রধান কোচ ছাড়াই চূড়ান্ত পর্ব নিশ্চিত বসুন্ধরার
২৮ জুলাই ২০২৫
ব্রাজিলিয়ান কোচকে নিয়োগ দিল বসুন্ধরা কিংস
১৪ মে ২০২৪
আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা
১১ মে ২০২৪
মোহামেডানকে স্তব্ধ করে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
২৪ জানুয়ারি ২০২৪
জরিমানা ও নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস তারকা গফুরভ
১৬ এপ্রিল ২০২৩
বাংলাদেশে ‘ফুটবল একাডেমি’ করবে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট
৩০ জুলাই ২০২২
জয় দিয়ে বসুন্ধরা কিংসের শিরোপা উৎসব
১৯ জুলাই ২০২২
সাফল্য পাওয়ার দুই সূত্র জানালেন কিংসদের কোচ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৮ বছর পর সেঞ্চুরি করে রাজশাহীকে বাঁচালেন সাব্বির, মুরাদের ২০০ উইকেট
  2. অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার পুরস্কার পেলেন সোবহানা-জ্যোতি
  3. আফগানিস্তানের বিপক্ষে ড্র করে যা বললেন অধিনায়ক
  4. আবুধাবি টেস্ট: জয়ের আশা জাগিয়েও ড্র করল বাংলাদেশ
  5. পথের কাঁটা সরালেন তাইজুল
  6. মিরাজের দ্বিতীয় আঘাত, ম্যাচে ফিরল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x