Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৩:৪৪, ১১ মে ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৩:৪৪, ১১ মে ২০২৬
আরও খবর
বাংলাদেশি পেসারদের উন্নতিতে মুগ্ধ ডোনাল্ড
চার বছর পর জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ, কবে-কখন খেলা?
পেসারদের সাফল্যের কারণ জানালেন সাইফউদ্দিন
বাংলাদেশের কাছে লজ্জার হারে পাকিস্তানকে ধুয়ে দিলেন সাবেক ক্রিকেটার
‘আমি তো বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি না’

বৃষ্টিতে বন্ধ ঢাকা টেস্ট

ক্রীড়া প্রতিবেদক
১২:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৩:৪৪, ১১ মে ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১২:৫৫, ১১ মে ২০২৬
আপডেট: ১৩:৪৪, ১১ মে ২০২৬
বৃষ্টিতে ঢেকে দেওয়া হয়েছে মিরপুরের আউটফিল্ড। ছবি : এনটিভি অনলাইন

ঢাকা টেস্টে আবারও হানা দিয়েছে বৃষ্টি। চতুর্থ দিনের প্রথম সেশন শেষ হতেই কালো মেঘে ঢেকে যায় আকাশ। ম্যাচ অফিসিয়ালরা মাঠ পর্যবেক্ষণ শেষে ঢেকে দিয়েছেন উইকেট। বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। মধ্যাহ্ন বিরতি শেষে নির্ধারিত সময়ে দ্বিতীয় সেশন শুরুর সম্ভাবনা নেই বললেই চলে।

দিনের শুরুটা হয়েছিল শঙ্কা জাগানিয়া। দ্রুত ফিরে ‍যান দুই ওপেনার। ২৩ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে, বাকিটা সময় আর কোনো বিপদ আসতে দেননি  অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। দেখেশুনে খেলে পাকিস্তানি বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেছেন দুজন। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ।

ঢাকা টেস্টের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসের প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। লিড ১২০ রানের। শান্ত অপরাজিত ৩৪ রানে। মুমিনুল টিকে আছেন ৩৭ রান নিয়ে।

প্রথম ইনিংসে ২৭ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তোলেন দুই ওপেনার। তবে, আজ সোমবার (১১ মে) ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।

আগের দিন বৃষ্টি ও ব্যাড লাইটের কারণে খেলায় ব্যাঘাত ঘটে। আজ তাই ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। সকালের শুরুতেই হাল ছাড়েন ওপেনার মাহমুদুল হাসান জয়। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৫ রান করে লেগবিফোর হন মোহাম্মদ আব্বাসের বলে। ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

বেশিক্ষণ টিকতে পারেননি অপর ওপেনার সাদমান ইসলামও। ১০ রান করে স্লিপে ক্যাচ তুলে দেন সৌদ শাকিলের হাতে, বল করেন হাসান আলী। ২৩ রানে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন।

৩৮৬ রানে থামে পাকিস্তানের প্রথম ইনিংস। আর বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪১৩ রান।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ঢাকা টেস্ট বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

২০ মে ২০২৬
‘ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!’
২০ মে ২০২৬
একজনকে আউটের অপেক্ষা, জয়ের পথে বাংলাদেশ
২০ মে ২০২৬
ঐতিহাসিক জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. খেলাবান্ধব পরিবেশই সমাজের গুণগত পরিবর্তন আনবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
  2. বিসিবি নির্বাচন: বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চারজন, অপেক্ষায় আরও দুজন
  3. বিসিবি নির্বাচন: যাচাই-বাছাই শেষে একজনের মনোনয়ন বাতিল
  4. সেই ‘৭-১ গোল’ নিয়ে মুখ খুললেন ব্রাজিল কোচ স্কলারি
  5. নতুন নিয়ম আনার কথা ভাবছে আইসিসি
  6. এবার একসঙ্গে খেলবেন সাকিব-তাসকিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x