Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৪:০০, ০৪ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৪:০০, ০৪ মে ২০২৬
আরও খবর
মা দিবসে ‘রত্নগর্ভা সম্মাননা’ পেলেন ৩১ জন
বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন যে পাঁচজন
নাসির ও তামিমার মামলার রায় ১০ জুন
বাংলাদেশি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ নিউজিল্যান্ড অধিনায়কের
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ

লন্ডনের ফ্রিডম অব দ্য সিটি সম্মাননা পেলেন বাংলাদেশের তানভীর

স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৪:০০, ০৪ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:৫৫, ০৪ মে ২০২৬
আপডেট: ১৪:০০, ০৪ মে ২০২৬
সম্মাননা নিচ্ছেন তানভীর। ছবি : তানভীরের সৌজন্যে

অন্য আর ১০ জন ছাত্রের মতো বড় স্বপ্ন নিয়েই ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন তানভীর আহমেদ। তবে পড়াশোনার পাশাপাশি ভালোবাসা আর আবেগ থেকে খেলতে শুরু করেন ক্রিকেট। সময়ের সঙ্গে সঙ্গে সেটি পৌঁছেছে আরো বড় পর্যায়ে। বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়াতে কোচিং করিয়ে বেড়াচ্ছেন তানভীর। 

২০২৩ সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল থ্রি কোচিং কোর্স করেছেন তানভীর। সবশেষ এবার পেলেন আরো বড় সম্মাননা। 

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান, কমিউনিটি উন্নয়ন এবং সামাজিক অন্তর্ভুক্তিতে বিশেষ ভূমিকা রাখায় লন্ডনের ঐতিহাসিক ফ্রিডম অব দ্য সিটি সম্মাননায় ভূষিত হয়েছেন মোহাম্মদ তানভীর আহমেদ।

ইসিবির লেভেল-৩ অ্যাডভান্সড ক্রিকেট কোচ তানভীর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরিতে কাজ করে যাচ্ছেন। খেলাধুলাকে কেবল একটি বিনোদনের মাধ্যম হিসেবে নয়, বরং বৈচিত্র্যময় পটভূমির তরুণদের একীভূত করার ক্ষেত্রে একটি সেতু হিসেবে ব্যবহার করেছেন তিনি।

তার নিরলস দায়িত্বে এবং নেতৃত্বের মাধ্যমে অনেক তরুণ ক্রিকেটের মাঝে নিজের আত্মবিশ্বাস ও লক্ষ্য খুঁজে পেয়েছে। যে কারণে তৃণমূল পর্যায়ে তার এই কাজ তরুণদের ক্ষমতায়ন এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তার এই বহুমুখী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং দ্য ক্রিকেটার থেকেও জাতীয় পর্যায়ে ভূষিত হয়েছেন।

যুক্তরাজ্যের প্রাচীনতম এবং অত্যন্ত সম্মানিত নাগরিক সম্মাননাগুলোর একটি হলো ফ্রিডম অব দ্য সিটি। যারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন, কেবল তাদেরই এই সম্মাননা দেওয়া হয়। এর আগে এই সম্মাননা পেয়েছেন অ্যালিস্টার কুক, ইয়ন মরগান, হ্যারি কেইনরা।

সম্মাননা পেয়ে উচ্ছ্বসিত তানভীর বলেন, 'আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি চেষ্টা করি ১৫-১৬ বছরের একটা ক্রিকেটারকে হাতে ধরে শেখাতে। সে যেন আমার সাথে কাজ করে কিছু শিখতে পারে। আর আমি কাউকে দেখে বলিনা যে এত বড় হবে বা কিছু পারবে না। আগে চেষ্টা করি তার মধ্যে থেকে প্রতিভা বের করে আনতে।'

আলাপের এক পর্যায়ে উঠে আসে তানভীরের আইপিএলে কাজ করার প্রস্তাবের কথা। তিনি বলেন, ' আমাকে চেন্নাই এবং কলকাতা দল থেকে অফার করা হয়েছিল কাজ করার জন্য। কিন্তু কোনো একটা কারণে হয়নি। আশা করছি সামনে হবে। ভবিষ্যতে দেশের হয়ে যদি সুযোগ আসে কাজ করার সেটাও করতে চাই।'

ক্রিকেট সম্মাননা

সংশ্লিষ্ট সংবাদ: ক্রিকেট

০৬ মে ২০২৬
নাসির ও তামিমার মামলার রায় ১০ জুন
১৭ মার্চ ২০২৬
সিডনিতে শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ‘বাংলা হান্ড্রেড লিগ’
২৭ জানুয়ারি ২০২৬
শেষ ওভারের রোমাঞ্চে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নির্বাচনের জন্য তিন সদস্যের কমিটি গঠন বিসিবির
  2. ঢাকা টেস্টে বৃষ্টির জন্য দোয়া করেছিলেন পাকিস্তানি তারকা
  3. টেস্ট ক্রিকেটে ধীরে ধীরে উন্নতি করছে বাংলাদেশ : শান্ত
  4. বিশ্বকাপে নেইমারের ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন আনচেলত্তি
  5. টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন কত নম্বরে?
  6. পাকিস্তানের বিপক্ষে জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x