যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি
দারুণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে বাংলাদেশ। সেই লক্ষ্যে আজ মাঠে নামবে কোচ ফিল সিমন্সের শিষ্যরা।
আজ বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
আরো পড়ুন
সিরিজ জয়ের ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
বাংলাদেশ-নিউজিল্যান্ডের সংক্ষিপ্ত সংস্করণের এই লড়াই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ। ভারত ও নেপালে দেখা যাবে ফ্যানকোড- এ। পাকিস্তানে পিটিভি ও ট্যাপম্যাড অ্যাপ- এ।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে দারুণ ব্যাটিংয়ে ১৮ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ।
আরো পড়ুন
মাঠে গড়াবে কী দ্বিতীয় টি-টোয়েন্টি ?
এই জয়ে দুই দলের পরিসংখ্যানে ব্যবধান কমিয়েছে টাইগাররা। তবুও অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামবে কিউইরা। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় ৫টিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।

স্পোর্টস ডেস্ক