Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • হকি
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২৬
আরও খবর
কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
বলপ্রয়োগে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা অলীক কল্পনা : পেজেশকিয়ান
দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির, বিরোধিতা অংশীজনদের
পল্লবীতে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা, আসামির স্বীকারোক্তি

প্রথম জয়েই এশিয়ান গেমস খেলার হাতছানি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৪৫, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫৯, ২৪ এপ্রিল ২০২৬

বাংলাদেশ পুরুষ হকি দল নিয়মিতই এশিয়ান গেমস খেলে। ইতিহাস-ঐতিহ্যও বেশ ভালো। কিন্তু ঠিক উল্টো চিত্র ছিল নারী হকিতে। এতদিন বাংলাদেশে সিনিয়র নারী হকি দলই ছিল না। সেই আক্ষেপ ঘুচিয়ে প্রথমবারের মতো গঠিত জাতীয় নারী হকি দল বিদেশের মাটিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিল।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) ইন্দোনেশিয়ায় চলমান এশিয়ান গেমস হকির বাছাই পর্বে উজবেকিস্তানকে হারিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ নারী হকি দল।

গতকাল অভিষেক ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে ড্র করার পর আজ দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই জয়ের ফলে জাপানে হতে যাওয়া এশিয়ান গেমসের মূল পর্বে খেলার স্বপ্ন এখন অনেক উজ্জ্বল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বাংলাদেশ। খেলার ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে লিড এনে দেন শারিকা রিমন। তবে পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরায় উজবেকিস্তান। ২৪ মিনিটে কনা আক্তারের চমৎকার গোলে বাংলাদেশ ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর রিয়া আক্তার পেনাল্টি কর্নার থেকে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। চতুর্থ কোয়ার্টারের শুরুতে উজবেকিস্তান আরেকটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করলেও বাংলাদেশের মেয়েরা রক্ষণভাগ আগলে রাখেন। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচে দুর্দান্ত গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আইরিন আক্তার রিয়া। গতকাল অভিষেক ম্যাচেও বাংলাদেশের হয়ে প্রথম আন্তর্জাতিক গোলটি করেছিলেন তিনিই। ম্যাচ শেষে উচ্ছ্বসিত রিয়া বলেন, ‘ম্যাচসেরা হতে পেরে আমি অনেক খুশি। আমাদের দলের সবাই আমাকে সহায়তা করেছে, যার কারণেই এই জয় ও অর্জন সম্ভব হয়েছে।’

গ্রুপ ‘এ’-তে দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। এই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল সরাসরি সেমিফাইনালে খেলবে। আর সেমিফাইনালে ওঠা চারটি দলই জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে খেলার টিকিট পাবে। 

আগামীকাল রোববার গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে ১ পয়েন্ট পেলেই সেমিফাইনাল এবং এশিয়ান গেমস নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের নারীদের।

এশিয়ান গেমস বাংলাদেশ নারী হকি দল ভিডিও সংবাদ
২৫ সেপ্টেম্বর ২০২৩
পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে পদক জিতল বাংলাদেশ
১৯ জুলাই ২০২২
চীনে স্থগিত এশিয়ান গেমস হবে আগামী বছর
০৭ মে ২০২২
থাইল্যান্ডে দারুণ জয়ে শুরু বাংলাদেশের
০৬ মে ২০২২
চীনে বাড়ছে করোনা, স্থগিত এশিয়ান গেমস
২৩ এপ্রিল ২০২২
এশিয়ান গেমস স্থগিত হওয়ার সম্ভাবনা প্রবল
২৯ জানুয়ারি ২০২২
এশিয়ান গেমসে আবার ফিরেছে ক্রিকেট
১৬ জানুয়ারি ২০২১
এশিয়ান গেমসে ১৭টি খেলায় অংশ নেবে বাংলাদেশ
  •  
সর্বাধিক পঠিত
  1. মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক শিরোপা কিংসের
  2. হারের পর শাস্তিও পেলেন সালমান
  3. পাকিস্তান বধের পর নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে শান্ত
  4. পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের
  5. ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
  6. পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x