টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন
প্রথম ম্যাচের পর উল্টেছে পাশার দান। বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা ছিল সিরিজ জয়ের। এখন সেটি দাঁড়িয়েছে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। হারলেই যে হাতছাড়া হবে সিরিজ।
এমন অবস্থায় আজ সোমবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম বলেন ‘আমরা আজকেও আগে ব্যাটিং করব। আজকের উইকেট কিছুটা ভিন্ন মনে হচ্ছে। আশা করি, আগের ম্যাচের মতো আজও একই আচরণ করবে উইকেট। আমরা সামনে এগোতে চাই। আজ কী করব, সেটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমার মনে হয় আমাদের সবার জন্য এটা ভালো সুযোগ। আমরা প্রথম ম্যাচে হেরেছি, কিন্তু এখনও সম্ভাবনা আছে জেতার। আমি আত্মবিশ্বাসী।’
বাংলাদেশের আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন, তার জায়গায় দলে ঢুকেছেন সৌম্য সরকার। চোট পাওয়া মুস্তাফিজুর রহমান আজও একাদশের বাইরে।
বাংলাদেশ একাদশ
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, রিশাদ হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

ক্রীড়া প্রতিবেদক