Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
১৮:০০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৯, ১৬ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৮:০০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৯, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের
নাহিদ-শরিফুলের আঘাত, চালকের আসনে বাংলাদেশ
‘পথের কাঁটা’ সরালেন মুস্তাফিজ
বাংলাদেশের বোলারদের তোপ, ব্যাকফুটে নিউজিল্যান্ড

নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন

ক্রীড়া প্রতিবেদক
১৮:০০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৯, ১৬ এপ্রিল ২০২৬
ক্রীড়া প্রতিবেদক
১৮:০০, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:০৯, ১৬ এপ্রিল ২০২৬
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টম লাথাম। আজ মিরপুরে। ছবি : বিসিবি

নিউজল্যান্ড মূল দল পাঠায়নি। সেই হিসেবে শক্তিমত্তায় পিছিয়ে থাকবে কিউইরা। বাংলাদেশ সেটি মানতে নারাজ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মূল দল, ‘বি’ দল বলে কথা নেই। খেলার মধ্যে আছে সবাই। মাঠে লড়াইটা তাই হবে চোখে চোখ রেখে। একদিকে কিউইদের প্রমাণের মঞ্চ, অন্যদিকে বাংলাদেশের সামনে সিরিজ জয়ের চ্যালেঞ্জ।

একে তো ঘরের মাঠ, তার ওপর ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে প্রতিটি সিরিজ গুরুত্বপূর্ণ। এমন চাপ নিয়েই নিউজিল্যান্ডকে আতিথ্য দিচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল)। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

মিরপুরের পিচ বরাবরই রহস্যময়। একেক সময় একেক আচরণ করে উইকেট। দিবারাত্রির ম্যাচ দিনের আলোয় সরিয়ে আনার পর পিচ নিয়ে ফের কৌতূহল তৈরি হয়েছে। আজ সংবাদ সম্মেলনে আসেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ অধিনায়কের কাছে উইকেট প্রসঙ্গে জানতে চাওয়া হয়।

উইকেটের চেয়ে খেলোয়াড়দের ছন্দে থাকাকে বেশি গুরত্ব দিয়েছেন মিরাজ। পারফর্ম করলে যে কোনো উইকেটে খেলা যায় বলে মত তার— ‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে খেলেছি। এই সিরিজটাও ভালো উইকেটে খেলার চেষ্টা করব। প্লেয়াররা সবাই যদি পারফর্ম করে খেলতে পারে, উইকেট ম্যানেজ করা যাবে।’

মিরপুরের উইকেট নিয়ে কিউই অধিনায়ক টম লাথামের ভাবনা— ‘উইকেট ভালোই মনে হচ্ছে। মনে হচ্ছে, স্পিন কিছুটা ভূমিকা রাখবে। বাংলাদেশ এখন আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। এখানে গরম নিউজিল্যান্ডের চেয়ে বেশি। এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের ভালোভাবে মানিয়ে নিতে হবে। আমরা যেন সজীব থাকতে পারি। কাল ১০০ ওভার খেলার জন্য যেভাবে প্রস্তুত হওয়া দরকার, সেভাবেই এগোচ্ছি আমরা।’

নিউজিল্যান্ডের মূল দল না আসলেও এই দলটাকে হালকা করে দেখছেন না বাংলাদেশ কোচ ফিল সিমন্স। আন্তর্জাতিক ক্রিকেটে এসব ভাবার সুযোগ নেই মনে করেন সিমন্স। তার কাছে এই দলটাকে যথেষ্ট পরিণত মনে হয়েছে।

সিমন্সের মতে,  ‘আমি দ্বিতীয় সারির দল বলব না। আমার মনে হয় যে কোনো দেশ যে দল পাঠায় সেটাই তাদের সেরা দল, বিশেষ করে নিউজিল্যান্ডের মতো দেশের ক্ষেত্রে। সেখানে সবসময় নতুন খেলোয়াড় উঠে আসে। এই খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই অনেক ম্যাচ খেলেছে। হতে পারে তাদের কেউ কেউ আন্তর্জাতিক ম্যাচ খেলেনি, কিন্তু জীবনে অনেক ক্রিকেট খেলেছে। তাই দ্বিতীয় দল ভাবার সুযোগ নেই।’

স্বাগতিকদের লক্ষ্য সিরিজ জয়। তবে, মিরাজ চান ম্যাচ ধরে ধরে এগোতে। প্রতিপক্ষকে খাটো করে না দেখে, নিজেদের দিকে নজর দিচ্ছেন অধিনায়ক। তার কাছে শুরুটা গুরুত্বপূর্ণ।

‘যেহেতু আমাদের তিনটা ম্যাচ আছে, সেহেতু ধরে ধরে এগোতে চাই। প্রথম ম্যাচটা জিততে চাই। প্রতিপক্ষকে ছোট করে দেখার কিছু নেই। যেহেতু র‍্যাঙ্কিংয়ের একটা বিষয় আছে, আমাদের জন্য সিরিজটা গুরুত্বপূর্ণ’— সংবাদ সম্মেলনে বলেন মিরাজ।

নিউজিল্যান্ডও এসেছে সিরিজ জিততে। বাংলাদেশ সফরের দলে সবচেয়ে অভিজ্ঞ ধরা হচ্ছে টম লাথামকে। নেতৃত্বেও থাকছেন তিনি। তার মতে, ‘দলের সবার প্রধান লক্ষ্য সিরিজ জেতা। আমরা জানি এটি করতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শিখতে হবে আমাদের এবং উন্নতি (পরের ম্যাচে) করতে হবে।’

সর্বশেষ পাকিস্তান সিরিজে ঘরের মাঠে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। অভিন্ন দল নিয়ে নিউজিল্যান্ড মিশনে নামছে স্বাগতিকরা। যেখানে কিউইদের স্কোয়াডের মাত্র তিনজন এর আগে বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। পাঁচজন অবশ্য ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ঘুরে গিয়েছেন। তবু, সার্বিক বিবেচনায় এগিয়ে থাকবেন সিমন্সের শিষ্যরা।

বাংলাদেশের প্রথম দুই ওয়ানডের স্কোয়াড

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাহিদ রানা, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

২৩ এপ্রিল ২০২৬
সিরিজ জয়ের কৃতিত্ব যাদের দিলেন মিরাজ
২৩ এপ্রিল ২০২৬
শান্ত-মুস্তাফিজের নৈপূণ্যে সিরিজ বাংলাদেশের
২৩ এপ্রিল ২০২৬
নাহিদ-শরিফুলের আঘাত, চালকের আসনে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সেঞ্চুরি করে ফিরলেন শান্ত
  2. হাফসেঞ্চুরি করে ফিরলেন লিটন, দুইশর পথে বাংলাদেশ
  3. অলিখিত ফাইনালের চাপেই কি বাংলাদেশ?
  4. শান্ত-লিটনের জুটিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ
  5. বিপর্যয় সামলে এগোচ্ছে বাংলাদেশ
  6. শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x