Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৬, ০৭ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৬, ০৭ এপ্রিল ২০২৬
আরও খবর
বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা
সভাপতি তামিমকে নিয়ে কী বললেন অধিনায়ক মিরাজ?
তামিমকে সভাপতির চেয়ারে দেখে অবাক হননি সিমন্স
নববর্ষে বিসিবি ও বাফুফের শুভেচ্ছা
জানা গেল ডিপিএলের দলবদলের সময়

যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বিসিবির বোর্ড

স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৬, ০৭ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৮:৫৫, ০৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১৮:৫৬, ০৭ এপ্রিল ২০২৬
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডের সভা। ছবি : বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির প্রতিবেদন দাখিলের দুই দিন পর ভেঙে দেওয়া হলো আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান মিরপুরে এক সংবাদ সম্মেলন করে বিসিবির বোর্ড ভেঙে দেওয়ার কথা জানান। একই সঙ্গে নতুন করে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

দুই দিন আগে তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করেছিল জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। আমিনুল এহসান জানান, তদন্ত কমিটি বিসিবির সর্বশেষ নির্বাচনে বেশ কিছু অসঙ্গতি বা অনিয়মের অভিযোগ পেয়েছে। এর মধ্যে বেশকিছু অভিযোগ সামনে এনেছেন এনএসসির এই ক্রীড়া পরিচালক।

এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল বলেন, ‘একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি দেখতে পায় যে সাবেক ক্রীড়া উপদেষ্টা নির্বাচন প্রক্রিয়ায় অযৌক্তিকভাবে হস্তক্ষেপ করেছেন৷ তিনি ব্যক্তিগতভাবে এবং তার এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে অ্যাডহক কমিটির সদস্য পরিবর্তন, তার পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাবিত করেছেন৷’

আমিনুল বলেন, ‘জেলা বা বিভাগীয় সভাপতিদের উপর সরকারি কর্তৃপক্ষের হস্তক্ষেপে–বিশেষ করে এনএসসির কর্মকর্তারা এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস সাইফুল ইসলামের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন করার জন্য চাপ প্রয়োগ করা হয়। কমিটির মতে, ভোটের ফলাফল প্রভাবিত করার জন্য এটা সুসংগঠিত প্রচেষ্টা।’

তবে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেসব অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি বলে জানান এনএসসির এই ক্রীড়া পরিচালক। আমিনুল বলেন, ‘কমিটির মতে এই হস্তক্ষেপ নির্বাচনের স্বাধীনতা ক্ষুণ্ন করেছে। তবে দুঃখজনকভাবে তাদের প্রকৃত অবস্থান পরিস্কার করার জন্য তারা কেউই সাক্ষাৎকারে উপস্থিত হননি এবং তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য প্রদান করেননি৷’

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। এ নিয়ে আমিনুল এহসান বলেন, ‘বিসিবির সংবিধানের অনুচ্ছেদের ৯.৩.৩ অনুযায়ী সভাপতি এককভাবে ১০ জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর মনোনয়নের ক্ষমতা রাখেন না। সুতরাং বিসিবি সভাপতি হিসেবে জনাব আমিনুল ইসলাম বুলবুল একপক্ষীয়ভাবে ১০ জন প্রাক্তন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন করে তার ক্ষমতার বাইরে কাজ করেছেন। এটি সুস্পষ্ট ক্ষমতার অপব্যবহার এবং বিসিবির সংবিধানের লঙ্ঘন৷’

বিসিবি আমিনুল ইসলাম বুলবুল

সংশ্লিষ্ট সংবাদ: বিসিবি

১৬ এপ্রিল ২০২৬
বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা
১৬ এপ্রিল ২০২৬
সভাপতি তামিমকে নিয়ে কী বললেন অধিনায়ক মিরাজ?
১৫ এপ্রিল ২০২৬
তামিমকে সভাপতির চেয়ারে দেখে অবাক হননি সিমন্স
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার জুটি ভাঙলেন রিশাদ
  2. টাইট বোলিংয়ে নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ
  3. প্রথম পাওয়ার প্লে বাংলাদেশের অনুকূলে
  4. প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
  5. বিসিবির ক্যাপ্টেনস কার্ডে যেসব সুবিধা পাবেন অধিনায়করা
  6. নতুন চ্যালেঞ্জ নিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড মিশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x