Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২৩:৪০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩১, ০২ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৪০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩১, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
লখনৌর মাঠে সহজ জয় গুজরাটের
গুজরাটকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল লখনৌ
মুস্তাফিজকে বাদ দেওয়া কলকাতার করুণ দশা
শেষ ওভারের রোমাঞ্চে দিল্লিকে হারাল গুজরাট
চেন্নাইকে হারিয়ে শীর্ষে বেঙ্গালুরু

রিজভী-স্টাবসের ব্যাটে চড়ে লক্ষনৌকে হারাল দিল্লি

স্পোর্টস ডেস্ক
২৩:৪০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩১, ০২ এপ্রিল ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:৪০, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৩১, ০২ এপ্রিল ২০২৬
দিল্লি ক্যাপিটাস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ম্যাচের দৃশ্য। ছবি : দিল্লির ফেসবুক পেজ থেকে নেওয়া

ব্যাটিংটা ভালো হয়নি লক্ষনৌ সুপার জায়ান্টসের। জিততে হলে দায়িত্ব নিতে হতো বোলারদের। শুরুটাও করেছিলেন প্রিন্স যাদব-মোহাম্মদ সামিরা। ধ্বংস্তূপে ফেলে দিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসকে। কিন্তু সামির রিজভী আর ত্রিস্তান স্টাবসের প্রতিরোধে জয় নিয়েই ফিরল দিল্লি।

বুধবার (১ এপ্রিল) একানা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৮.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৪১ রান করেছে লক্ষনৌ। জবাব দিতে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি। জয় তুলে নেয় ৬ উইকেটে।

মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং ধস দেখে দিল্লি ক্যাপিটালস। মাত্র ২৬ রানের মধ্যে ৪ উইকেট হারায় দলটি। গোল্ডেন ডাক মেরে ফেরেন ওপেনার কে এল রাহুল। ৫ বলে ১ রান আসে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে।

তিন নম্বরে নামা নিতিস রানা দেখেশুনে শুরু করেন। তবুও উইকেটে থিতু হতে পারেননি তিনি, বরং দলের ওপর চাপ বাড়িয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করে। পাঁচ নম্বরে নেমে অক্ষর প্যাটেলও ফেরেন গোল্ডেন ডাক মেরে।

ধ্বংস্তূপের ওপর দাঁড়িয়ে প্রতিরোধ গড়েন সামির রিজভী আর ট্রিস্টান স্টাবস। লক্ষনৌর বোলারদের আর কোনো সুযোগই দেননি তারা। পঞ্চম উইকেটে ১১৯ রানের অপরাজিত জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রিজভী আর স্টাবস।

হাফসেঞ্চুরি তুলে নিয়ে রিজভী অপরাজিত থাকেন ৪৭ বলে ৭০ রানে আর স্ট্রাবস ৩২ বলে ৩৯ রানে।

লক্ষনৌর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন প্রিন্স যাদব। একটি করে উইকেট নেন মহসিন খান আর মোহাম্মদ সামি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। মিচেল মার্শ আর আব্দুল সামাদ বাদে আর কোনো ব্যাটার ২০ রানও করতে পারেনি। চরম ব্যাটিং ব্যর্থতায় দেড়শর আগেই থামতে হয়েছে তাদের।

দলীয় ১৯ রানের মাথায় রান আউটের শিকার হয়ে ফিরে যান অধিনায়ক রিশাভ পন্থ (৯ বলে ৭)। তিন নম্বরে নেমে এইডেন মার্করামও ফিরেছেন দ্রুতই (৮ বলে ১১)।

মিডল অর্ডারে ব্যর্থ হয়েছেন আয়ুশ বাধনী (৩ বলে ০) আর নিকোলাস পুরানও (৮ বলে ৮)। ওপেনিংয়ে নেমে একপ্রান্ত আগলে রাখা মিচেল মার্শও ধৈর্য হারিয়ে ফেলেন। দশম ওভারে ২৮ বলে ৩৫ রান করে ফেরেন তিনি।

ছয় নম্বরে নেমে দলের হাল ধরার চেষ্টা করেন আব্দুল সামাদ। বাকিদের ব্যর্থতার ভিড়ে দলের আশার প্রদ্বীপ হয়ে দাঁড়ান তিনি। শুরুটাও ভালোই করেছিলেন। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ফিরেছেন ২৫ বলে ৩৬ রান করে।

আব্দুল সামাদ ফিরলে লক্ষ্ণৌর আশার বাতিও নিভে যায়। ৮ বল বাকি থাকতেই গুটিয়ে যায় ১৪১ রানে। ১৬ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ।

দিল্লি ক্যাপিটালসের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে উইকেট শিকার করেন নাটারাজন আর লুঙ্গি এনগিদি। দুটি উইকেট নেন ভিপরাজ নিগাম। একটি উইকেট যায় অক্ষর প্যাটেলে ঝুলিতে।

আইপিএল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালস

সংশ্লিষ্ট সংবাদ: আইপিএল

১২ এপ্রিল ২০২৬
লখনৌর মাঠে সহজ জয় গুজরাটের
১২ এপ্রিল ২০২৬
গুজরাটকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল লখনৌ
০৯ এপ্রিল ২০২৬
শেষ ওভারের রোমাঞ্চে দিল্লিকে হারাল গুজরাট
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা পাকিস্তানের
  2. তারা এখন বাংলা সিনেমার চৌধুরী হইছে : বিসিবি নিয়ে তাপস
  3. আবারও বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ
  4. বাংলাদেশের ব্যাটিং দেখে অবাক হয়েছেন ফক্সক্রফটও
  5. হারের পেছনে অজুহাত দিতে চান না সাইফ
  6. হারের কারণ হিসেবে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x