নাহিদ রানার পেস আগুনে পুড়ছে পাকিস্তান
মিরপুরের হোম অব ক্রিকেটে আবারও ফিরেছে ওয়ানডে। পছন্দের ফরম্যাটে বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ বুধবার (১১ মার্চ) পাকিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিকরা। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
অধিনায়কের সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক প্রমাণ করেছেন বোলাররা। বলা ভালো নাহিদ রানা। এই পেসার একাই পাকিস্তানের টপ অর্ডারের ভিত নাড়িয়ে দিয়েছেন। চেপে ধরেছেন তাদের ব্যাটিং লাইনআপকে।
দশম ওভারের শেষ বলে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। ২৭ রান করে নাহিদ রানার বলে আফিফ হোসেনকে ক্যাচ দেন সাহিবজাদা ফারহান। ৪১ রানে শেষ হয় ওপেনিং। নাহিদের সে-ই শুরু।
৪৭ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। নাহিদের বলে লিটন দাসকে ক্যাচ দেন শামিল হোসেন। আরেক ওপেনার মাজ সাদাকাতকেও ফেরান নাহিদ। ৬৪ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান শিকার হন নাহিদেরই। পঞ্চম ব্যাটার হিসেবে সালমান আগাকে যখন সাজঘরে ফেরান নাহিদ, পাকিস্তানের স্কোরবোর্ডে তখন ৬৯ রান।
৫ ওভারে ১৮ রান দিয়ে নাহিদ ইতোমধ্যে ফাইফার পেয়েছেন। চোখ। এখন আরও সামনে।

স্পোর্টস ডেস্ক