Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • অন্যান্য
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন কি না, জানালেন মাবিয়া
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
নিষিদ্ধ হলেন ভারোত্তোলক মাবিয়া
এফবিআই প্রধান কাশ প্যাটেলের ভিডিও ভাইরাল, যা জানা গেল
এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ

মিমের দুনিয়ায় সুপরিচিত এই চেহারার পেছনে কে আছেন?

স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৯:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:০৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চীনের অ্যাথলেট ইয়াও মিং। ছবি : এএফপি

সামাজিক যোগাযোগমাধ্যমের রমরমা এই সময়ে কিছু হলেই  ‘মিম’ ভাইরাল হয়। হরেক রকম মিম দেখা যায় প্রতিদিন। তবে, গত ১০ বছর আগেও বিষয়টা অন্যরকম ছিল। মিম দুনিয়ার অনেকটা জায়গা নিয়ে ছিলেন শুধু একজন মানুষ। মানুষ না বলে বলা যায়, কেবলই একটি অবয়ব। যে মুখটি নিয়মিত দেখা যেত, সেটি কল্পনায় আঁকা কোনো ছবি নয়। ইয়াও মিং নামক এক অ্যাথলেটের একটি মুহূর্তকে তৈরি করা হয় মিম হিসেবে।

বাস্কেটবল অঙ্গনে ইয়াও মিং সুপরিচিত নাম হলেও আমাদের দেশে তিনি অচেনা। বাংলাদেশে বাস্কেটবল তেমন জনপ্রিয় নয় বলে তাকে না চেনা স্বাভাবিক। কিন্তু অবাক করা ব্যাপার, আমরা সকলেই তাকে চিনি। ২০১০ সালে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তার এক সাংবাদিক বন্ধু’র তোলা ছবি যা পরবর্তীতে একজন চাইনিজ কার্টুনিস্টের ছোঁয়ায় পায় ভিন্নরূপ। সেই ছবিটি ফেসবুকে গিয়ে ভাইরাল হতে সময় নেয়নি!

এই সেই বিখ্যাত চেহারা, যা নিয়ে হয়েছে অসংখ্য মিম

পুরো বিংশ শতাব্দীতে যা ছবি তোলা হয়েছে তার দ্বিগুণেরও বেশি ছবি একবিংশ শতাব্দীর এক চতুর্থাংশ সময়েই তোলা শেষ। ছবি তোলা আজকাল হাঁচির চেয়েও স্বাভাবিক। হেঁচকি প্রতিদিন না উঠলেও ছবি তোলা হয়। এদের মাঝে কোনো কোনোটি তৈরি করে ইতিহাস, কোনটি জন্ম দেয় মিশ্র অনুভূতির।

ইয়াও মিং নামের চীনা ক্রীড়াবিদের অবস্থাও এমন ! খুশি হবেন না কি বেজার, ভাবতে ভাবতে অবসরও নিয়ে নিলেন। তিনি ভাবতে পেরেছেন কি না তা আমরা জানি না। আমরা জানতে চাই তাকে, ছবির আগে পরের এক বাস্কেটবল তারকাকে।

ইয়াও মিং একজন সফল চাইনিজ অ্যাথলেট। বাবা মায়ের একমাত্র সন্তান মিং বিখ্যাত তার উচ্চতার কারণে। ৭ ফিট ৬ ইঞ্চি উচ্চতার মিংয়ের রক্তেই রয়েছে বাস্কেটবল খেলা। বাবা মা দুজনই পেশাদার বাস্কেটবলার ছিলেন। মজার ফ্যাক্ট, অস্বাভাবিক উচ্চতাও তার জিনগত। বাবার হাইট ৬ ফিট ৭, মায়ের ৬ ফিট ৩। তার স্ত্রী ইয়ে লি’র উচ্চতাও ৬ ফিট ৪ ইঞ্চি এবং সেও একজন বাস্কেটবল তারকা।

খেলোয়াড় হিসেবে নিজের সময়ের অন্যতম সেরা ছিলেন ইয়াও মিং। ছবি : এএফপি

১৯৮০ সালের ১২ই সেপ্টেম্বর সাংহাইয়ে জন্ম নেওয়া মিং ক্যারিয়ার শুরু করেন সাংহাই শার্কসের হয়ে। যতদিন খেলেছেন, গতি, জাম্পিং ও টেকনিক্যাল প্লেয়িংয়ে তুষ্ট করেছেন সবাইকে।

২০০২ সালে এনবিএতে (ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন) হাউস্টন রকেটের হয়ে অভিষিক্ত হন। ইয়াও যুক্তরাষ্ট্রের বাইরের একমাত্র খেলোয়াড় যিনি পাঁচবার এনবিএর অলস্টার টিমে স্থান পেয়েছেন। চাইনিজ বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সিবিএ) তাকে তাদের হল অব ফেমেও জায়গা দিয়েছে। ইয়াও এনবিএর ইতিহাসের তার সময়ের সবচেয়ে লম্বা এবং চতুর্থ সর্বোচ্চ উচ্চতার খেলোয়াড় হিসেবে স্বীকৃত হয়েছে। আয় ও জনপ্রিয়তায় টানা ছয়বার জায়গা পেয়েছেন ফোর্বস ম্যাগাজিনের চাইনিজ সেলিব্রেটির তালিকায়।

মিংয়ের ক্যারিয়ারে অর্জন যথেষ্ট সমৃদ্ধ। নিঃসন্দেহে সেরা সাফল্য ২০০১, ০৩ ও ০৫ সালে টানা তিনবার দেশকে এশিয়ান বাস্কেটবলের স্বর্ণ জেতানো। এমনকি তিনটি টুর্নামেন্টেই তিনি পেয়েছিলেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব।

হাসির জন্য বিখ্যাত ছিলেন ইয়াও মিং। ছবি : এএফপি

এমন একজন সফল অ্যাথলেটের ক্যারিয়ার আরেকটু দীর্ঘ হতে পারত। কিন্তু, গোড়ালির চোটে ৩১ বছর বয়সেই অবসর নেন। ২০১১ সালের ২০ জুলাই নিজ শহর সাংহাইয়ে এ ঘোষণা দেন তিনি।

মিংকে নিয়ে এনবিএর প্রেসিডেন্ট বলেছিলেন, ‘সে মেধা, পরিশ্রম, ডেডিকেশন ও মানবিকতার অনন্য মিশেল। তার সেন্স অব হিউমার অসাধারণ।’

অ্যাথলেটিকস বাস্কেটবল ভাইরাল ইয়াও মিং
২৭ মার্চ ২০২৬
এশিয়ান আর্চারিতে স্বর্ণ জিতল বাংলাদেশ
২৬ ফেব্রুয়ারি ২০২৬
নতুন সভাপতি পেল বক্সিং ফেডারেশন
২৮ জানুয়ারি ২০২৬
ভারতে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল
০৮ ডিসেম্বর ২০২৫
জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু ৯ জানুয়ারি
০৭ ডিসেম্বর ২০২৫
ক্যারম বিশ্বকাপে পদক জিতেছে বাংলাদেশ
২২ নভেম্বর ২০২৫
নারী কাবাডি বিশ্বকাপে প্রথমবার পদক নিশ্চিত করল বাংলাদেশ
১৩ নভেম্বর ২০২৫
ঘুরে দাঁড়িয়ে আর্চারিতে বাংলাদেশকে পদক এনে দিলেন কুলসুম
০৮ নভেম্বর ২০২৫
এশিয়ান আর্চারিতে বাংলাদেশের ইতিহাস
০৪ নভেম্বর ২০২৫
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো করতে মুখিয়ে বাংলাদেশ
২৫ অক্টোবর ২০২৫
সাফ অ্যাথলেটিকসে পদক জিতল বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নিষিদ্ধ হলেন ভারোত্তোলক মাবিয়া
  2. বাংলাদেশের কোচ কে হবেন, পরামর্শ দিলেন নেইমার
  3. বুলবুলের সিদ্ধান্ত বাতিল করলেন তামিম
  4. শিরোপার পথে বার্সেলোনা
  5. স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে বয়কট রিয়াল মাদ্রিদের
  6. ফের বিশ্বকাপ টিকিটের দাম বাড়াল ফিফা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x