ঢাকাকে ১৫৬ রানের লক্ষ্য দিল রংপুর
দেশের ক্রিকেটে চলছে তোলপাড়। এমন অবস্থার মধ্যেই মাঠে নেমেছে মুস্তাফিজুর রহমানের রংপুর রাইডার্স। সিলেটে আজ রোববার (৪ জানুয়ারি) রংপুরের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রংপুরের। ১৮ রানে ভাঙে ওপেনিং জুটি। কাইল মায়ার্সকে ১১ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। আরেক ওপেনার লিটন দাস বিদায় নেন ৬ রানে, উইকেট নেন জিয়াউর রহমান। ওয়ানডাউনে নামা ডেভিড মালান ৩৩ রান করেছেন বটে, তবে খেলেছেন ৩৩ বল। তার মন্থর ইনিংসে কিছুটা চাপে পড়ে রংপুর।
তাওহিদ হৃদয় গোল্ডেন ডাকে ফিরলে চাপ বাড়ে রংপুরের। মাহমুদউল্লাহ আবারও দলের হাল ধরেন। ৪১ বলে ৭টি চারে ৫১ রান আসে অভিজ্ঞ এই তারকার ব্যাট থেকে। শেষ দিকে রংপুরের হয়ে ঝড় তোলেন খুশদিল শাহ। তার ব্যাটে চড়েই দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় দলটি। খুশদিল অপরাজিত থাকে ৩৮ রানে। ২১ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছক্কায়।
ঢাকার পক্ষে জিয়াউর নেন দুই উইকেট। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৫৫/৫ (মায়ার্স ১১, লিটন ৬, মালান ৩৩, হৃদয় ০, মাহমুদউল্লাহ ৫১, খুশদিল ৩৮*, সোহান ৭*; ইমাদ ৪-০-২০-১,তাসকিন ৪-০-৩৫-১, সাইফউদ্দিন ৪-০-২৯-১, জিয়াউর ৪-০-৩৫-২, নাসির ৩-০-১৫-০, সাইফ ১-০-১৪-০)

স্পোর্টস ডেস্ক