Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২২:১০, ১০ জুন ২০২৪
আপডেট: ২২:১২, ১০ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:১০, ১০ জুন ২০২৪
আপডেট: ২২:১২, ১০ জুন ২০২৪
আরও খবর
বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে যেসব কারণ উঠে এলো তদন্তে
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

ক্লাসেনকে বিদায় করে তাসকিনের উল্লাস 

স্পোর্টস ডেস্ক
২২:১০, ১০ জুন ২০২৪
আপডেট: ২২:১২, ১০ জুন ২০২৪
স্পোর্টস ডেস্ক
২২:১০, ১০ জুন ২০২৪
আপডেট: ২২:১২, ১০ জুন ২০২৪
ছবি-বিসিবি

২৩ রানে চার উইকেট হারানোর পর ক্লাসেন ও মিলারের ব্যাটে পথ খুঁজে পায় দক্ষিণ আফ্রিকা। এই জুটিতেই লড়াইয়ের পুঁজির স্বপ্ন দেখে প্রোটিয়ারা। তবে জমে যাওয়া এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। ৪৬ রান করা ক্লাসেনকে বোল্ড করে উইকেট উল্লাসে মেতেছেন ডানহাতি পেসার। ৫ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ১৮ ওভারে দলীয় শতরান পেরিয়েছে! 

বাংলাদেশের চাপ সামলানোর চেষ্টায় প্রোটিয়ারা 

দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। দলীয় ২৩ রানে নেই চার টপ অর্ডার ব্যাটার। পাওয়ার প্লেতে এসেছে মাত্র ২৫ রান! উইকেট হারানো ও মন্থর রানের গতি বাড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। 

ডেভিড মিলার ও হেনরিখ ক্লাসেনের ব্যাটে চড়ে বাংলাদেশের চাপ সামলানোর চেষ্টায় প্রোটিয়ারা।  ১১ ওভারে দলীয় রান ৬০ ছাড়িয়েছে তাদের। উইকেটের খোঁজে বাংলাদেশ। 

সাকিব-তাসকিনের দাপটে বিপদে দক্ষিণ আফ্রিকা 

দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেন্ড্রিকসকে মাঠছাড়া করে বাংলাদেশকে স্বপ্নময় শুরু এনে দেন তানজিম সাকিব। তার উইকেট উল্লাসের মাঝেই বাংলাদেশকে আবারও উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। ওয়ানডাউনে নামা এইডেন মার্করামকে বোল্ড করে প্রোটিয়াদের বড় ধাক্কা দেন তাসকিন। ডানহাতি পেসারের সামনে দাঁড়াতেই পারলেন না দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। 

এরপর আবারও সাকিবের আঘাত। মাত্র ২৩ রানে চার উইকেট হারিয়ে বাংলাদেশের সামনে বিপদে দক্ষিণ আফ্রিকা। 

প্রোটিয়াদের ধাক্কা দিয়ে বাংলাদেশের দারুণ শুরু 

গত ম্যাচের মতোই বাংলাদেশের বোলিং ইনিংস আজও ওপেন করেন তানজিম হাসান সাকিব। প্রথম বলটা শুরু করেন ডট দিয়ে। পরের দুই বলেই খান ছক্কা-চার! পঞ্চম বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করেন কুইন্টন ডি কক। 

উইকেটে আসেন নতুন ব্যাটার রেজা হেন্ড্রিকস। তাকে আর উড়িয়ে মারতে দেননি সাকিব। বাংলাদেশি পেসারকে মোকাবিলায় প্রথম বলেই এলবি হয়ে ফেরেন দক্ষিণ আফ্রিকান ওপেনার। প্রথম ওভারে প্রোটিয়াদের ধাক্কা দিয়ে দারুণ শুরু বাংলাদেশের। দলীয় ১১ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বাংলাদেশকে প্রত্যাশা বরাবরই তলানিতে। এবারও ছিল তেমনটাই। বিশেষ করে, বিশ্বকাপের আগ মুহূর্তে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারায় সেই প্রত্যাশা আরও ক্ষীণ হয়ে গিয়েছিল। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই নতুন করে জ্বালানি খুঁজে পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। দর্শকরাও ফের আশায় স্বপ্ন বুনছে লাল-সবুজ দলকে নিয়ে। 

জয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা পরীক্ষা। বিশ্বকাপের ২১তম ম্যাচে আজ সোমবার (১০ জুন) প্রোটিয়াদের মুখোমুখি হয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে আগে বোলিংয়ে বাংলাদেশ। মূলত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মন্থর পিচে পরে ব্যাট করলে ভুগতে হয় দলগুলোকে। তাই আগে ব্যাটিংটাই বেছে নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম।  

বাদ সৌম্য, যেমন হলো বাংলাদেশ একাদশ 

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। যাদের বিপক্ষে এখনও এই ফরম্যাটে জয়হীন বাংলাদেশ। এই হারের বৃত্ত ভাঙতে আজ প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।

নিজেদের দ্বিতীয় ম্যাচের একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন নিয়মিত হতাশ করা সৌম্য সরকার। একের পর এক সুযোগ পেয়েও নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। তাইতো তাকে বাদ দিয়ে জাকের আলি অনিককে বেছে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।

এ ছাড়া আর কোনো পরিবর্তন নেই বাংলাদেশের। যথারীতি তিন পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজকে নিয়ে মাঠে নেমছে নাজমুল হোসেন শান্তর দল।   

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ, লিটন দাস, জাকের আলি, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
২৫ জুন ২০২৬
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাফে বাংলাদেশের খেলা কবে, কখন?
  2. দেশব্যাপী শুরু হচ্ছে নতুন প্রতিভা খোঁজার কাজ
  3. বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
  4. টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন জ্যোতি
  5. ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে যেসব কারণ উঠে এলো তদন্তে
  6. ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x