Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:০৫, ০৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:০৯, ০৫ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
২১:০৫, ০৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:০৯, ০৫ জানুয়ারি ২০২৪
আরও খবর
বিশ্বকাপে খেলতে না যাওয়া : তদন্ত কমিটির কাছে যা বলেছেন তামিম
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার পেছনে যেসব কারণ উঠে এলো তদন্তে
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে, কখন?

স্পোর্টস ডেস্ক
২১:০৫, ০৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:০৯, ০৫ জানুয়ারি ২০২৪
স্পোর্টস ডেস্ক
২১:০৫, ০৫ জানুয়ারি ২০২৪
আপডেট: ২১:০৯, ০৫ জানুয়ারি ২০২৪
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : আইসিসি

চলতি বছর জুনে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টির এই মেগা ইভেন্ট গড়াবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে। যার আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

একদিন আগেই বিশ্বকাপের সূচি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। এবার আইসিসি আনুষ্ঠানিকভাবে জানালো, আসন্ন বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। আজ শুক্রবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে বিশ্বকাপের দিনক্ষণ জানাল ক্রিকেটের অভিভাবক সংস্থা।  আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের। আসরের উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা।

আসন্ন বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষগুলো হলো শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। এর মধ্যে লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের দল। যুক্তরাষ্ট্রের ডালাসে ৭ জুন ম্যাচটি মাঠে গড়াবে। এর তিনদিন পরই নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশের পরের দুই ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ১৩জুন বাংলাদেশ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। এর তিনদিন পর গ্রুপ পর্বের শেষ ম্যাচের নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

সূচিতে একই গ্রুপে ফেলা হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানকে। দুটি দলই আছে গ্রুপ ‘এ’-তে। ৯ জুন নিউ ইয়র্কে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। একই গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো— স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা। এ ছাড়া ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে ২০ দল। প্রথম রাউন্ডে চার গ্রুপে খেলবে দলগুলো। প্রতি গ্রুপে থাকছে পাঁচটি করে দল। প্রতি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠবে সুপার এইটে। সেখানে খেলা হবে দুই গ্রুপে। এই দুই গ্রুপের লড়াই থেকে সেরা চার দল যাবে সেমিতে। ২৬ ও ২৭ জুন হবে সেমিফাইনাল। ফাইনাল হবে ২৯ জুন। সেমিফাইনাল ও ফাইনাল হবে ওয়েস্টি ইন্ডিজের মাটিতে।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ সমূহ—

৭ জুন : বাংলাদেশ-শ্রীলঙ্কা (যুক্তরাষ্ট্রের ডালাস)

১০ জুন : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (নিউ ইয়র্ক)

১৩ জুন : বাংলাদেশ-নেদারল্যান্ডস (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)

১৬ জুন : বাংলাদেশ – নেপাল (ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট)

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপগুলো যেমন হলো—

‘এ’ গ্রুপ: ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র।

‘বি’ গ্রুপ: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান।

‘সি’ গ্রুপ: নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়া নিউ গিনি।

‘ডি’ গ্রুপ: দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: টি-টোয়েন্টি বিশ্বকাপ

১৫ সেপ্টেম্বর ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তৎকালীন সরকার ও আসিফ নজরুল দায়ী : তদন্ত কমিটি
২৫ জুন ২০২৬
যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
১৭ এপ্রিল ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ম্যাচের তদন্ত করছে আইসিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এশিয়ান গেমসে ডোপ টেস্টে পজিটিভ থাইল্যান্ডের ব্যাডমিন্টন তারকা
  2. এশিয়ান গেমস: শেষ ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, ফিরছে খালি হাতেই
  3. ‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
  4. প্রিমিয়ার লিগে গোলের অনন্য কীর্তি হালান্ডের
  5. এশিয়ান গেমসের আগে বাংলাদেশ শিবিরে চোটের ধাক্কা
  6. কলকাতায় ভিনিসিয়াসদের জন্য বিশেষ আয়োজন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x