Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
ঈদের শুভেচ্ছা জানালেন তামিম-হৃদয়রা
বল হাতে নাবিল মাস্টারের বিশ্ব রেকর্ড
সিলেট টেস্ট: পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন তাইজুল
বিপিএলে ফিক্সিং : শাস্তি পেলেন যে পাঁচজন
নাসির ও তামিমার মামলার রায় ১০ জুন

১০০ উইকেট পেয়ে উচ্ছ্বসিত মিরাজ

স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
২০:৪৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ২০:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১
স্পিনার মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

চতুর্থ বাংলাদেশি বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট শিকার করলেন মেহেদী হাসান মিরাজ। গড়েছেন একটি কীর্তিও। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ১০০ উইকেট শিকার করলেন এই তরুণ স্পিনার। ছাড়িয়ে গেছেন তাইজুল ইসলামের রেকর্ড।

দারুণ এই কীর্তি গড়ে বেশ উচ্ছ্বসিত মিরাজ। আজ শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তিনি বলেন, ‘অফস্পিনার হিসেবে দ্রুততম ১০০ উইকেট পেয়েছি, এটা আমাকে আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে। আমি চেষ্টা করব, দেশের হয়ে আরও ভালো করতে। যা আমার ক্যারিয়ারের জন্য অনেক ভালো হবে।’ 

বাংলাদেশি এই স্পিনার আরও বলেন, ‘বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ভালো করতে পারলে দলের জন্য সহায়ক। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলাম, তখন বোলার হিসেবেই শুরু করেছিলাম।  ব্যাটিংয়ে ভালো কিছু করতে পারিনি। আমি নিজেও বিশ্বাস করি আমি ভালো ব্যাটিং করতে পারি। শুরুতে আন্তর্জাতিক মানের বোলারদের বিপক্ষে ভালো খেলতে পারিনি।আমি পরিশ্রম করছি। এছাড়া সবাই আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন।’

আজ শনিবার শেষ সেশনে শেন মোজলেকে সাজঘরে পাঠিয়ে রেকর্ড স্পর্শ করেন মিরাজ। মাত্র ২৪ টেস্টে এই মাইলফলক গড়েন মিরাজ। আগের রেকর্ড গড়তে তাইজুলের লেগেছিল ২৫ টেস্ট। তাইজুলের আগে এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের। ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।

৯০ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করেন মিরাজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে ব্যাটে-বলে দারুণ ছিলেন তিনি। ব্যাট হাতে প্রথম সেঞ্চুরি করা মিরাজ বল হাতে নেনে আটটি উইকেট। দুই ইনিংসেই চারটি করে উইকেট পান তিনি।

৯৮ উইকেট নিয়ে ঢাকা টেস্ট শুরু করেন মিরাজ। টেস্টের প্রথম ইনিংসে এনক্রুমা বনারকে আউট করে সেই সংখ্যাটা নিয়ে যান ৯৯তে। এবার মোজলেকে ফিরিয়ে পেয়ে যান নিজের ১০০তম উইকেট।

সবার আগে বাংলাদেশের হয়ে টেস্টে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন মোহাম্মদ রফিক। ৩৩ টেস্টে ১০০ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন সাবেক এই ক্রিকেটার। বাংলাদেশের জার্সিতে টেস্টে ১০০  উইকেটের মালিক এখন এই চারজনই – মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম তিনজনকে টপকে গেছেন মিরাজ।

মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট

সংশ্লিষ্ট সংবাদ: মেহেদী হাসান মিরাজ

২০ এপ্রিল ২০২৬
ম্যাচ জয়ের কৃতিত্ব যাদের দিলেন অধিনায়ক মিরাজ
১০ মার্চ ২০২৬
আবারও আলোচনায় মিরাজের ব্যাটিং পজিশন
১৫ জানুয়ারি ২০২৬
আমরা খেলি বলেই বিসিবি টাকা পায় : মিরাজ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোর শেষ বিশ্বকাপ মিশন, সতীর্থরা চায় রঙিন করতে
  2. কোন দেশ কতবার বিশ্বকাপ জিতেছে?
  3. ইতিহাসের পাতায় নাম লেখাতে প্রস্তুত হলান্ড-ওডেগার্ডরা
  4. জাতীয় দলের দায়িত্ব ছাড়লেন টেইট, নতুন কোচ তালহা জুবায়ের
  5. বাংলাদেশে প্রতিনিধি পাঠানোর কারণ স্পষ্ট করল আইসিসি
  6. মরক্কোর বিশ্বকাপ মিশন : বুনো-হাকিমিদের সামনে প্রমাণের মঞ্চ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x