Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • টেনিস
স্পোর্টস ডেস্ক
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২১
আরও খবর
জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে আলকারাজের ইতিহাস
প্রতিশোধ নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি রিবাকিনা
জাতীয় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু ৯ জানুয়ারি
ডেভিস কাপে বাহরাইনের মুখোমুখি বাংলাদেশ
প্রতিশোধের লড়াইয়ে শিরোপা জিতে ফের শীর্ষে আলকারাজ

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে জকোভিচ-সেরেনা

স্পোর্টস ডেস্ক
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২১
স্পোর্টস ডেস্ক
১৮:৩৫, ১০ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৮:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২১
নোভাক জকোভিচ কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় দিনটি ছিল উত্তেজনায় ঠাসা। আজ বুধবার বর্তমান চ্যাম্পিয়ান নোভাক জকোভিচ কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন। আর সাবেক চ্যাম্পিয়ান স্ট্যান ওয়ারিঙ্কাকে বিদায় নিতে হয়েছে আসর থেকে। নারীদের বিভাগে সেরেনা উইলিয়ামস সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠলেও পেরে উঠেননি দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী পেট্রা কোভিতোভা।

শীর্ষ বাছাই জকোভিচের বিপক্ষে মার্কিন ফ্রান্সেস টিয়াফো বেশ বিপজ্জনক হয়ে উঠেছিলেন। প্রথম সেটে সার্বিয়ার নাম্বার ওয়ান ভালোই নিয়ন্ত্রণ বজায় রাখলেও দুই বছর আগে কোয়ার্টার ফাইনালে খেলা টিয়াফো দ্রুতই লড়াইয়ে ফিরে আসেন। দ্বিতীয় সেটটি টাইব্রেকারে জয়ী হয়ে তিনি জকোভিচের কাছ থেকে ছিনিয়ে নেন। পরের দুই সেটেও কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৬-৩, ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/২) ও ৬-৩ গেমে জয়ী হয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন জকোভিচ। একইসঙ্গে নবম অস্ট্রেলিয়ান শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন এই সার্বিয়ান তারকা।

সহজ জয়ে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। ছবি : সংগৃহীত

দিনের আরেক ম্যাচে সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইউএস ওপেন বিজয়ী ডোমিনিক থিয়েম। তৃতীয় বাছাই এই তারকা জার্মানির ডোমিনিক কোয়েফারকে ৬-৪, ৬-০, ৬-২ গেমের সরাসির সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৭০তম স্থানে থাকা বাঁ-হাতি কোয়েফার এর আগে কখনই শীর্ষ পাঁচ প্রতিপক্ষকে পরাজিত করতে পারেননি। পুরো ম্যাচে অস্ট্রিয়ান তারকা সার্ভিসের ক্যারিশমা দেখিয়েছিলেন। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জকোভিচের কাছে অল্পের জন্য হেরে শিরোপা বঞ্চিত হয়েছিলেন থিয়েম। অবশেষে গত বছরই ইউএস ওপেনের ফাইনালে আলেক্সান্দার জেভরেভকে পরাজিত করে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম পরাজয়ের হতাশা কিছুটা হলেও ভুলতে পেরেছিলেন থিয়েম।

জকোভিচ ও থিয়েমের জয়ের দিনে পেরে উঠেননি সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা। পাঁচ সেটের কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হাঙ্গেরিয়ান মার্টিন ফুকসোভিক্সের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। ওয়ারিঙ্কা এবারের আসরের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। গত বছর তিনি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিলেন।

নারী বিভাগে সহজ জয়ে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। এই মার্কিন তারকা দ্বিতীয় রাউন্ডে মাত্র ৬৯ মিনিটে নিনা স্টোয়ানোভিচকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছেন। অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তাঁর বড় বোন ভেনাস উইলিয়ামস। চোট নিয়ে খেলতে নেমে ভেনাস ৬-১, ৬-০ গেমে হেরেছেন সারা এরিনার বিপক্ষে।

অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ২০১৯ সালের ফাইনালিস্ট নবম বাছাই চেক প্রজাতন্ত্রের পেট্রা কেভিতোভা ৬-৪, ১-৬ ও ৬-১ সেটে হেরেছেন রোমানিয়ার সোরানা সার্সটির বিপক্ষে। প্রথম সেটে হারার পর দ্বিতীয় সেটে দারুণভাবে ফিরে এসেছিলেন কেভিতোভা।

সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের ‘মিশন অস্ট্রেলিয়া’ শুরু কাল
  2. কাতারে স্থগিত ফুটবল, শঙ্কায় ফিনালিসিমা
  3. চীনকে চাপ হিসেবে নিচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক
  4. ঐতিহাসিক ম্যাচে সামর্থ্যের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি বাটলারের
  5. বিশ্বকাপের শেষ চারে কে কার প্রতিপক্ষ?
  6. অস্থিরতার মাঝেই শুরু বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x