সূচক পতনের ৫০ মিনিটে লেনদেন ১২৮ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক পতনে লেনদেন চলছে আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। লেনদেন শুরুর প্রথম ৫০ মিনিট বা সকাল ১০টা ৫০মিনিটে ডিএসইতে ১২৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুর ৫০ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ৫৫ পয়েন্ট। এসময় সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩২৩ দশমিক শূন্য তিন পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৩২ দশমিক ৬৮ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক এক দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬ দশমিক ১৫ পয়েন্টে। এসময় কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির এবং কমেছে ১৬৭টি কোম্পানির শেয়ার দর।
লেনদেন শীর্ষে উঠে আসা মতিন স্পিনিংয়ের ২১ কোটি আট লাখ টাকা, এনভয় টেক্সটাইলের ১৩ কোটি ৭৪ লাখ টাকা, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের তিন কোটি সাত লাখ টাকা, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের দুই কোটি ৮৮ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলের দুই কোটি ৮৮ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের দুই কোটি ৪১ লাখ টাকা এবং নাহি এ্যালুমিনিয়ামের দুই কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনা-বেচা হয়।

নিজস্ব প্রতিবেদক