দেশ জেনারেল ইন্স্যুরেন্সের আয় বেড়েছে ৭৭৫ শতাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্সের বছরের (২০২৬) দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় বেড়েছে ৭৭৫ শতাংশ। কোম্পানির অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩৫ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (এপ্রিল-জুন) শেয়ারপ্রতি আয় ছিল চার পয়সা। এই ব্যবধানে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩১ পয়সা বা ৭৭৫ শতাংশ।
চলতি বছরের দুই প্রান্তিকের (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৪৯ পয়সা। আগের বছরের (২০২৫) একই সময়ে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি আয় ছিল ৯ পয়সা। আলোচিত এই দুই প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ২১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ১৪ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৮৪ পয়সা।

নিজস্ব প্রতিবেদক