৪৬ মিনিটে লেনদেন ২৫৬ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন চলছে আজ রোববার (১৯ জুলাই)। লেনদেন শুরুর প্রথম ৪৬ মিনিটে বা বেলা ১০টা ৪৬ মিনিটে ডিএসইতে ২৫৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময় লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫ মিনিটে ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। এদিন লেনদেন শুরুর ১৮ মিনিটে ডিএসইএক্স কমেছে ১৬ পয়েন্ট। পরে পতন গতি কমে আসে। এদিন লেনদেন শুরুর ৪৬ মিনিটে ডিএসইএক্স কমেছে এক দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৮৯৮ দশমিক ৫২ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ২২২ দশমিক ১৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২০৭ দশমিক ৩৪ পয়েন্টে। আলোচিত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮১টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০টি কোম্পানির শেয়ার দর। এসময়ে লেনদেন শীর্ষে উঠে আসা শার্প ইন্ডাস্ট্রিজের ১৬ কোটি ৮২ লাখ টাকা, টেকনো ড্রাগসের ১৪ কোটি ৭১ লাখ টাকা এবং সিলকো ফার্মাসিউটিক্যালসের আট কোটি ৪৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক