সূচক বাড়লেও ডিএসইতে কমল লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বুধবার (১৩ মে) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩ পয়েন্ট। গতকাল মঙ্গলবারের (১২ মে) তুলনায় আজ বাজারে মূলধন বেড়েছে। লেনদেন কমে এদিন ৮৫৬ কোটি টাকায় নেমে এসেছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর ৫৬ মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩১ পয়েন্ট। বেলা বাড়ার পর এ সূচকের উত্থান গতি কমে আসে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের বেড়েছে ১৩ দশমিক ৪৭ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৪৩ দশমিক ৪৩ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক এক দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৬৫ দশমিক ২৮ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক এক দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯০ দশমিক ৭১ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ১০১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৫ হাজার ৯৪১ কোটি ৩৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার মূলধন ছিল ছয় লাখ ৭৫ হাজার ৪২ কোটি ৯০ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ১৮৬টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিলের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আরডি ফুডের ২৮ কোটি ছয় লাখ টাকা, মুন্নু সিরামিকের ২৩ কোটি ৯৫ লাখ টাকা, লাভেলো আইসক্রিমের ২২ কোটি ৬৫ লাখ টাকা, নাভানা ফার্মার ২০ কোটি আট লাখ টাকা, এনসিসি ব্যাংকের ১৫ কোটি ২৫ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের ১২ কোটি ৬৪ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১২ কোটি ৪৪ লাখ টাকা, একমি পেস্টিসাইডসের ১২ কোটি ২৮ লাখ টাকা ও ভিএফএস থ্রেডের ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৫২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক