লভ্যাংশ দেবে না এনআরবিসি ব্যাংক
এনআরবিসি ব্যাংকের লোগো
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার (৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
ডিএসই জানায়, সর্বশেষ বছরে (২০২৫ সাল) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১৬ পয়সা। আলোচ্য বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়ায় ১৬ টাকা ৭৪ পয়সা। সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ১৯ টাকা ৫৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা হাইব্রিড প্ল্যাটফর্মে ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন বেলা ১১টায়। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ মে।

নিজস্ব প্রতিবেদক