ডিএসইর প্রধান সূচক বাড়লেও লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানে শেষ হয়েছে লেনদেন। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে এক দশমিক ৮৪ পয়েন্ট। গতকাল বুধবারের (১৫ এপ্রিল) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। লেনদেন কমে এদিন ৮০৬ কোটি টাকায় নেমে এসেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর সূচক উত্থানে চলে আসে। লেনদেন শুরুর তিন মিনিটে প্রধান ডিএসইএক্স উত্থান হয় ৩০ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি উত্থান আরও বাড়ে। লেনদেন শুরুর ২০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ৩৬ পয়েন্ট। পরে উত্থান কমে আসে।
এদিন লেনদেন শেষে ডিএসইএক্সের উত্থান হয়েছে এক দশমিক ৮৪ পয়েন্ট। সূচকটি বেড়ে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ২৫৬ দশমিক ৮৩ পয়েন্টে। এদিন ডিএস ৩০ সূচক ছয় দশমিক শূন্য দুই পয়েন্ট বেড়ে দাঁড়ায় এক হাজার ৯৯০ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক শূন্য দশমিক ২৯ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬৬ দশমিক ২২ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। আজ ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল বুধবার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৫৩১ কোটি ৬৮ লাখ টাকা। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ২০১টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ১৩১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি পেস্টিসাইডের ২৭ কোটি ১২ লাখ টাকা, খান ব্রাদার্সের ২৬ কোটি ৬৫ লাখ টাকা, ইস্টার্ন ব্যাংকের ২২ কোটি তিন লাখ টাকা, মীর আকতার হোসেনের ১৯ কোটি ৩২ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৮ কোটি ২৯ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকসের ১৭ কোটি ৮৭ লাখ টাকা, সামিট অ্যালায়েন্স পোর্টের ১৬ কোটি তিন লাখ টাকা, শাহজিবাজার পাওয়ারের ১২ কোটি ৩৯ লাখ টাকা এবং সিমটেক্সর ১১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ১৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ছয় দশমিক ২৫ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক