মিডল্যান্ড ব্যাংকের নতুন এমডি ও সিইও ইমতিয়াজ ইউ আহমেদ
মিডল্যান্ড ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন ইমতিয়াজ ইউ আহমেদ।
মিডল্যান্ড ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বলা হয়, ব্যাংক খাতে ইমতিয়াজের কর্মজীবনের অভিজ্ঞতা ২৫ বছরের বেশি। এর আগে শাহজালাল ইসলামী ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
আর্থিক সেবা খাতে সুদীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণসম্পন্ন একজন দক্ষ পেশাজীবী হিসেবে তিনি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে মিডল্যান্ড ব্যাংকে যোগদান করেছেন, যখন ব্যাংকটি তার বাজার সম্প্রসারণ ও ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করছে।
মিডল্যান্ড ব্যাংক বলছে, ইমতিয়াজ শাখা পর্যায় থেকে শুরু করে করপোরেট, প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বমূলক দায়িত্ব পালনের মাধ্যমে অর্জিত সমৃদ্ধ অভিজ্ঞতা সঙ্গে নিয়ে এসেছেন।
ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ ইউ আহমেদ দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।
নতুন নেতৃত্ব ডিজিটাল রূপান্তর, শাখা সম্প্রসারণ এবং অর্থনৈতিক সেবা উন্নয়নের ক্ষেত্রে নতুন গতি আনবে বলে আশা করছে মিডল্যান্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক