চলছে সূচকের পতন, ৩০ মিনিটে লেনদেন ৮৪ কোটি টাকা
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) শুরুর প্রথম ৩০ মিনিটে, অর্থাৎ সকাল সাড়ে ১০টায় লেনদেন হয়েছে ৮৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, আজ লেনদেন শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স উত্থান চলে আসে। লেনদেন শুরুর প্রথম ছয় মিনিটে ডিএসইএক্স উত্থান হয় ১২ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১২ পয়েন্ট। পরে সূচকটি পতনে চলে আসে। লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইএক্স পতন হয় ১৪ দশমিক ৩৮ পয়েন্ট। সূচকটি কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫১ দশমিক ৫৪ পয়েন্টে।
আলোচিত সময় ডিএসইএস সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৪ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক চার দশমিক ৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ দশমিক ১৯ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৬২টির ও অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার দর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে আসা রবির সাত কোটি তিন লাখ টাকা, প্রগতি লাইফের চার কোটি ৯৮ লাখ টাকা, সিটি ব্যাংকের তিন কোটি ১৯ লাখ টাকা এবং অলিম্পিকের তিন কোটি ১৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

নিজস্ব প্রতিবেদক