লেনদেন কমলেও ডিএসইতে মূলধন বাড়ল ৩৭৪০ কোটি টাকা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। গতকাল বুধবারের (৭ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে তিন হাজার ৭৪০ কোটি টাকা। লেনদেন কমে এদিন ৫৩৩ কোটি টাকায় নেমে এসেছে।আজ লেনদেন শুরুতে ডিএসইর সবকটি...