Skip to main content
NTV Online
Dektop Mobile

ধর্ম ও জীবন

ধর্ম ও জীবন
  • অ ফ A
  • ইসলাম
  • সনাতন
  • বৌদ্ধ
  • খ্রিস্টান
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ধর্ম ও জীবন
  • ইসলাম
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:৫৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০১, ১৯ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:৫৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০১, ১৯ মার্চ ২০২৬
আরও খবর
সাপ্তাহিক ছুটির দিনে চাঁদপুরে ইলিশ কিনতে ক্রেতাদের ভিড়
এসএসসিতে অকৃতকার্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে স্ট্যান্ড রিলিজ
নারীর পেট থেকে বের হলো সাড়ে ৬ কেজি ওজনের টিউমার
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে কাল ঈদ উদযাপন

শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:৫৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০১, ১৯ মার্চ ২০২৬
শরীফুল ইসলাম, চাঁদপুর
১৩:৫৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০১, ১৯ মার্চ ২০২৬
সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন করা হয়। ফাইল ছবি

সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফসহ জেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সকাল ৯টায় সাদ্রা দরবার শরীফ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন দরবার শরীফের পীরজাদা আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী। এছাড়া সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে সাদ্রা হামিদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মাঠে আরেকটি জামাত অনুষ্ঠিত হবে, যেখানে ইমামতি করবেন পীরজাদা আরিফুল্লা চৌধুরী।

সাদ্রা দরবার শরীফের পীরজাদা আরিফুল্লা চৌধুরী জানান, ১৯২৮ সাল থেকে তারা মুসলিম বিশ্বের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর, ঈদুল আযহা ও রমজানের রোজা পালন করে আসছেন। শুরুতে অনুসারীর সংখ্যা কম থাকলেও বর্তমানে দেশের প্রায় প্রতিটি জেলায় এই প্রথায় ঈদ উদযাপিত হচ্ছে।

তবে ভিন্নমত প্রকাশ করে দরবার শরীফের মুসল্লি ইয়াহিয়া চৌধুরী বলেন, আফগানিস্তান বা মালির চাঁদ দেখার সংবাদ সন্দেহজনক হওয়ায় তারা বৃহস্পতিবার রোজা ভাঙেননি। রমজানের ৩০ দিন পূর্ণ করে শুক্রবার জুমাবারে তারা ঈদ উদযাপন করবেন।

চাঁদপুরের যেসব গ্রামে আগাম ঈদ উদযাপিত হবে তার মধ্যে রয়েছে- হাজীগঞ্জের সাদ্রা, সমেশপুর, অলিপুর, বলাখাল, মনিহার, প্রতাপুর, বাসারা; ফরিদগঞ্জের লক্ষ্মীপুর, কামতা, গল্লাক, ভুলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলি, মুন্সিরহাট, কাইতাড়া, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, পাইকপাড়া, নূরপুর, সাচনমেঘ, শোল্লা, হাঁসা, গোবিন্দপুর, মতলবের দশানী, মোহনপুর, পাঁচানী ও কচুয়া উপজেলার বেশ কিছু গ্রাম।

উল্লেখ্য, ১৯২৮ সালে সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপনের এই প্রথা চালু করেন। এরপর থেকে তাঁর অনুসারীরা চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে প্রতি বছর একইভাবে উৎসব পালন করে আসছেন।

চাঁদপুর ঈদুল ফিতর
০৭ আগস্ট ২০২৬
বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই : শিক্ষামন্ত্রী
০৬ আগস্ট ২০২৬
বেইলি ব্রিজ ধসে কয়েক লাখ মানুষের দুর্ভোগ
০৬ আগস্ট ২০২৬
চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস
০৩ আগস্ট ২০২৬
খাল খনন শেষে ২০ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
৩১ জুলাই ২০২৬
কর ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
২৯ জুলাই ২০২৬
ইলিশের পর দাম বাড়ল ডিমের, কেজি ৬ হাজার টাকা
২৫ জুলাই ২০২৬
যাচাইকৃত তথ্য পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব : পিআইবি মহাপরিচালক
২২ জুলাই ২০২৬
ভরণ-পোষণ চাওয়ায় মাকে হত্যাচেষ্টার মামলায় ছেলে কারাগারে
২০ জুলাই ২০২৬
৩ ঘণ্টার ভারি বর্ষণে চাঁদপুর শহরজুড়ে জলাবদ্ধতা
১৫ জুলাই ২০২৬
উদ্বোধনের আগেই ফাটল, প্রশ্নের মুখে ২ কোটি ২০ লাখ টাকার সেতু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রবিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি, পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
  2. আজ পবিত্র আখেরি চাহার সোম্বা
  3. হাজিদের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ ধর্মমন্ত্রীর
  4. ওমরাহ ভিসার মেয়াদ এক বছর করল সৌদি আরব
  5. অতিবৃষ্টি ও বজ্রপাতের বিপদ থেকে বাঁচার দোয়া
  6. দেশে ফিরেছেন ৭১ হাজার হাজি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x