বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা এতে অংশ নেন।সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এতে মুকাব্বির হিসেবে ছিলেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক।ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি,...