Skip to main content
NTV Online

প্রিয় প্রবাসী

প্রিয় প্রবাসী
  • অ ফ A
  • প্রবাসের খবর
  • প্রবাসজীবন
  • সাফল্য
  • সমস্যা
  • পরামর্শ
  • অস্ট্রেলিয়া
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • ভারত
  • কানাডা
  • এশিয়া
  • ইউরোপ
  • আরব দুনিয়া
  • আফ্রিকা
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • প্রিয় প্রবাসী
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭
আপডেট: ২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭
আরও খবর
মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
মালয়েশিয়ায় আন্তর্জাতিক ব্র্যান্ডিং শোকেসে বাংলাদেশ
আদ্দিস আবাবায় বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রমের উদ্বোধন

মালয়েশিয়ায় পড়ার নামে প্রতারণার ফাঁদ, হাজারো শিক্ষার্থীর কান্না

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭
কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়া
২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭
আপডেট: ২০:৫৩, ১৭ আগস্ট ২০১৭

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার কথা বলে প্রতারণার ফাঁদে ফেলা হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের। মালয়েশিয়ায় বিভিন্ন কলেজে ভর্তি করানোর নামে এই শিক্ষার্থীরদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা।

অখ্যাত কিছু বেসরকারি কলেজের দালালদের মাধ্যমে এসব প্রতারণা করা হচ্ছে। প্রতারণার খপ্পরে পড়া শিক্ষার্থীরা মালয়েশিয়ায় গিয়ে মুখোমুখি হচ্ছে কঠিন সমস্যার।

এসব সমস্যায় যাঁরা পড়ছেন, তাঁরা মালয়েশিয়ায় যাওয়ার পর বুঝতে পারেন তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। পাচার বাণিজ্যের শিকার তাঁরা।

আর তখন পরিস্থিতি এমনই দাঁড়ায় যে মানবেতর পরিবেশে অবৈধভাবে কাজ করতে হয় সেই শিক্ষার্থীদের। অসহায় আর্তনাদ আর কান্না ছাড়া তাঁদের করার কিছুই থাকে না। 

পরিবারের অনেক টাকা ব্যয় করে মালয়েশিয়ায় পড়তে যাওয়া হাজার হাজার বাংলাদেশি আটকা পড়েন চাঁদাবাজির জালে। গত সোমবার মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার-এ প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে এই ভয়াবহ তথ্য।

দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়, অখ্যাত কিছু বেসরকারি কলেজ তাদের দালালদের মাধ্যমে কয়েক হাজার বাংলাদেশি তরুণ মালয়েশিয়ায় পাচার করেছে। মালয়েশিয়ার এসব কলেজে ভর্তি হতে স্টুডেন্ট ভিসার জন্য এই দালালদের বাংলাদেশি শিক্ষার্থীরা ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ ৭৭ হাজার টাকা) পর্যন্ত নেন। 

দ্য স্টারের সংবাদে আরো বলা হয়, পাচার-বাণিজ্যের শিকার বাংলাদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পৌঁছানোর পর বুঝতে পারেন উচ্চশিক্ষা গ্রহণের আশায় তারা যে কলেজে ভর্তি হয়েছেন সেখানে আসলে ক্লাস হয় না। আবার স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার কারণে তাঁরা সেখানে বৈধভাবে কাজও করতে পারেন না এবং তাঁদের অনেক সময় অতিরিক্ত ফি দিতে হয়।

অনেকেই তখন অন্য উপায় না পেয়ে মানবেতর পরিবেশের মধ্যে অবৈধভাবেই কাজ করেন। পাওনা টাকা মেটানো, বাড়ি ফেরার টিকেট কেনা এবং স্টুডেন্ট ভিসা নবায়নের জন্য (এই ভিসা নবায়ন করলে আরো এক বছর তারা কাজ করতে পারেন) এবং দালালদের টাকা দেওয়ার চিন্তায় তাঁরা লেখাপড়ার কথা ভুলে গিয়ে অর্থ উপার্জনের জন্য কাজ করেন।

দ্য স্টার জানায়, দেশটির অনুসন্ধানী সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট ‘আরএজ’ নামের একটি সংগঠন দীর্ঘ অনুসন্ধানের মাধ্যমে এ পাচারচক্রগুলোকে উন্মোচন করেছে। সংগঠনটির নতুন একটি ভিডিও সিরিজে সবকিছু তুলে ধরা হয়েছে। দ্য স্টার জানায়, আরএজ-এর ওই দলটির সদস্যরা ফ্যাক্টরি ম্যানেজার সেজে সস্তায় শ্রমিক খুঁজছিলেন। তখনই দালালদের সঙ্গে তাঁদের দেখা হয়। 

ঢাকা থেকে মালয়েশিয়া পর্যন্ত শিক্ষার্থী পাচার-বাণিজ্য প্রক্রিয়াটি এ সময় তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। 

দালালদের একজন তখন জানান, তিনি দাতুক নামের এক ব্যক্তির হয়ে কাজ করেন। কুয়ালালামপুরে দাতুকের একটি কলেজ রয়েছে এবং তিনি মালয়েশিয়ায় আট হাজারেরও বেশি বাংলাদেশি শিক্ষার্থীকে এনেছেন (পাচার করেছেন) বলেও স্বীকার করেন ওই দালাল।

দালালদের মধ্যে মালয়েশীয় ছাড়াও অন্য দেশের নাগরিকও রয়েছেন। আর কথা বলা এই দালালটি ছিলেন নেপালের নাগরিক।

দ্য স্টারের সাংবাদিককে নেপালি দালাল বলেন, ‘বাংলাদেশি শিক্ষার্থীদেরকে জোগাড় করা সহজ এবং দ্রুত টাকা পাওয়া যায়। ২০০-৩০০ বাংলাদেশি শিক্ষার্থীকে এখানে নিয়ে আসো এবং বিভিন্ন কলেজে ভাগ করে দাও আর তুমি টাকা কামাও।’

অনুসন্ধান চালাতে গিয়ে আরএজ দল ৩০ জনেরও বেশি ভুক্তভোগী শিক্ষার্থীর দেখা পেয়েছে। তা ছাড়া শিক্ষার্থী পাচারকারীদের সঙ্গে সংযোগ রয়েছে এমন ৩০টি কলেজকেও শনাক্ত করেছে তারা।

ভুক্তভোগী এক বাংলাদেশি শিক্ষার্থী দ্য স্টারকে জানান, তাঁর বাবা দুইবার স্ট্রোক করেছেন। বাবার ওষুধ খরচের টাকা জোগাড়ের জন্য তাঁর অবৈধভাবে কাজ না করে উপায় নেই।

ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, ‘আমি বাড়ি যেতে পারছি না, কারণ আমার পরিবার দালালদের হাতে তাদের সব সঞ্চয় দিয়ে দিয়েছে।’

আরেক শিক্ষার্থী জানান, তাঁকে মালয়েশিয়ায় পড়াতে পরিবার ঋণ নিয়েছে। মাসে মাসে তাদেরকে ২১ হাজার টাকা করে কিস্তি পরিশোধ করতে হয়। তাই বাধ্য হয়ে এখন সেখানে নির্মাণশ্রমিকের কাজ করছেন ওই শিক্ষার্থী। তাঁর মাসিক আয় ২৮ হাজার টাকা। এই অর্থ থেকেই দেশে টাকা পাঠাতে হয় তাঁকে।

ওই শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় যেভাবে আস্তাকুঁড়ে ময়লা ফেলা হয় তার চেয়েও বাজেভাবে এখানে জীবন-যাপন করছি আমরা।’

দ্য স্টার জানায়, তাদের এক সাংবাদিক ওই কলেজগুলোর একটিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী হিসেবে যান। কিন্তু তাঁদে নিষেধ করে দেওয়া হয়। কলেজের এক কর্মী বলেন, ‘আমাদের নিজেদের লোক (মালয়েশীয়) এখানে ভর্তি হতে চাইলে আমরা নিষেধ করি। চারদিকে দেখুন। পুরো স্থান ফাঁকা। আমি চাই না কোনো শিক্ষার্থী এখানে আটকা পড়ুক।’

এর আগে ২০১৩ সালে অখ্যাত কলেজের মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের পাচারের একটি প্রতিবেদন প্রকাশ করেছিল দ্য স্টার। ২০১৫ সালে এ ধরনের চারটি প্রতিষ্ঠানের আন্তর্জাতিক শিক্ষার্থী লাইসেন্স বাতিল করেছিল মালয়েশিয়ার উচ্চ শিক্ষাবিষয়ক মন্ত্রণালয়।

সর্বাধিক পঠিত
  1. মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
  2. ন্যায় ও সুশাসনের বাংলাদেশ গড়ার আহ্বান আজহারীর
  3. ইউনেট ও ইয়ুথ হাব-এর মধ্যে সমঝোতা
  4. মক্কায় খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল
  5. খালেদা জিয়ার স্মরণে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে শোক বই খোলা হয়েছে
  6. যুক্তরাজ্যে প্রথম বাংলাদেশি মহিলা লর্ড মেয়র বিশ্বনাথের শিরিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x