সেলস অফিসার পদে ১০০ জনকে নিয়োগ দেবে আকিজ গ্রুপ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ পাইপস লিমিটেড। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১৮ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম
সেলস অফিসার
লোকবল নিয়োগ
১০০ জন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
উচ্চ মাধ্যমিক/ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাইপ, পানির পাম্প ও গিজার বিক্রির কাজে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা
কমপক্ষে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।
চাকরির ধরন
ফুলটাইম
কর্মক্ষেত্র
অফিসে।
প্রার্থীর ধরন
নারী-পুরুষ (উভয়);
বয়সসীমা
২০ থেকে ৩০ বছর।
কর্মস্থল
যেকোনো জায়গায়।
বেতন
আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন।
অন্যান্য সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, টিএ/ডিএ, কমিশন, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা, ছুটির যাতায়াত ভাতা (LFA), কর্মক্ষমতা-ভিত্তিক পদোন্নতির সুযোগ।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
৩০ নভেম্বর ২০২৬;

চাকরি চাই ডেস্ক