৫৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটিতে ‘ইউনিট ডেভেলপমেন্ট অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ইউনিট ডেভেলপমেন্ট অফিসার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স, ইংরেজি, পরিসংখ্যান বা ডেভেলপমেন্ট বিষয়ে স্নাতক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকতে হবে। প্রার্থীর পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। অনূর্ধ্ব ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
৫৫,০০০ টাকা।
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২৫ জানুয়ারি, ২০২২।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক