নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রয়েছে একাধিক সুবিধা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে। গতকাল ১০ জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার
বিভাগ
রিটেল সেলস (লিয়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং
পদসংখ্যা
নির্ধারিত নয়;
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শিতা। মাইক্রোসফট অফিসে পারদর্শী। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ (উভয়) প্রার্থী আবেদন করতে পারবে।
কর্মক্ষেত্র
অফিসে।
বয়সসীমা
উল্লেখ নেই।
কর্মস্থল
ঢাকা।
বেতন
আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়
২১ জুন ২০২৬;

বিনোদন ডেস্ক