স্নাতক পাসে ২০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস
বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের কার্যক্রম আরও গতিশীল করতে ‘বিনিয়োগ কর্মী’ পদে জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটি মোট ২০০ জন প্রার্থীকে এই পদের জন্য নির্বাচিত করবে। নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্যই এই পদে আবেদনের সুযোগ রয়েছে। মূলত মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা সম্পন্ন প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা বাধ্যতামূলক না হওয়ায় ফ্রেশার বা নতুনদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। বয়সসীমার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তরুণ ও উদ্যমী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার লক্ষ্যেই এই বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত কর্মীরা মাসিক ১৯,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩২,৪৪৫ টাকা পর্যন্ত বেতন পাবেন। এছাড়া বেসরকারি চাকরিবিধি অনুযায়ী সংস্থার অন্যান্য সুযোগ-সুবিধাও পদাধিকারবলে ভোগ করতে পারবেন। স্থায়ী নিয়োগের পর উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য আর্থিক সুবিধাও থাকছে এই পদটিতে।
আবেদন প্রক্রিয়া
প্রয়োজনীয় নথিপত্র আগ্রহী প্রার্থীদের সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে), এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তে সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা থাকা আবশ্যিক। আবেদনপত্রটি ‘পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)’ বরাবর পাঠাতে হবে এবং খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখে দিতে হবে।
আবেদনের সময়সীমা ও ঠিকানা গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা চলবে আগামী ২৫ মে ২০২৬ পর্যন্ত। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সূত্র: বিডিজবস

চাকরি চাই ডেস্ক