সারা দেশে নিয়োগ দেবে মধুমতি ব্যাংক
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ব্র্যাঞ্চ ম্যানেজার/ অপারেশন ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
ব্র্যাঞ্চ ম্যানেজার/ অপারেশন ম্যানেজার - (ইও-এফএভিপি)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর ন্যূনতম পাঁচ থেকে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্নাতকে তৃতীয় বিভাগ/ শ্রেণি গ্রহণযোগ্য নয়। কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে।
কর্মস্থল
সারা দেশ (প্রতিষ্ঠান নির্ধারিত)।
বেতন
আলোচনা সাপেক্ষে।
আবেদনের পদ্ধতি
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২১ অক্টোবর, ২০২০।
সূত্র : বিডিজবস

চাকরি চাই ডেস্ক