Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২২, ১৩ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২২, ১৩ অক্টোবর ২০২৬
আরও খবর
চুয়েটে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে বুধবার
শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন চার বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
বাংলাদেশিসহ ৭২১ বিদেশি নাগরিককে ফেরত পাঠাল কম্বোডিয়া
‘সুখবরে’ অতিষ্ঠ খানসামাবাসী

অসদুপায় অবলম্বনের দায়ে রুয়েটের ১২ শিক্ষার্থী বহিষ্কার

আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২২, ১৩ অক্টোবর ২০২৬
আবু সাঈদ রনি, রাজশাহী (সদর-গোদাগাড়ী-পবা)
২১:১৫, ১৩ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:২২, ১৩ অক্টোবর ২০২৬
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। ছবি : এনটিভি

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ উঠেছে, সেই পরীক্ষাগুলো ওই শিক্ষার্থীদের জন্য বাতিল করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাস্তিমূলক এ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একজন করে, ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন ও পুরকৌশল বিভাগের দুজন, ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের একজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একজন করে শিক্ষার্থী এ শাস্তির আওতায় পড়েছেন। অর্থাৎ, ২১ সিরিজে দুজন, ২২ সিরিজে দুজন, ২৪ সিরিজে পাঁচজন এবং ২৫ সিরিজে তিনজন শিক্ষার্থীকে শাস্তি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নেওয়া সিদ্ধান্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরীক্ষাও বাতিল করা হয়েছে। ২১ সিরিজের দুই শিক্ষার্থীর ৪র্থ বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর ৩য় বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর প্রথম বর্ষ ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর প্রথম বর্ষ বিজোড় সেমিস্টার পরীক্ষা বাতিল করা হয়েছে। পাশাপাশি প্রত্যেককে আগামী দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার শেষে পুনঃভর্তি হয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।

শাস্তি পাওয়া কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার সময় জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, পরীক্ষায় অসদুপায়ের বিরুদ্ধে রুয়েট প্রশাসনের অবস্থান অত্যন্ত কঠোর। একজন শিক্ষার্থীর জন্য একাডেমিক জ্ঞানের পাশাপাশি সততা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় অসদুপায়ের মতো কর্মকাণ্ড শিক্ষার্থীর ব্যক্তিগত ভবিষ্যতের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশের জন্যও উদ্বেগজনক।

অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার আরও বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টার উভয় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাঁচটি পর্যন্ত উন্নীত করা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থেকে শিক্ষার্থীদের নৈতিকতা ও সততার সঙ্গে পড়াশোনা করার আহ্বান জানান তিনি।

চলতি বছরের ২৮ এপ্রিল একই অভিযোগে আরও পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও একাডেমিক শৃঙ্খলা বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত রাখবে রুয়েট প্রশাসন।

শিক্ষার্থী বহিষ্কার রুয়েট
২৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্ববিদ্যালয় খুলতেই বিক্ষোভে ফেটে পড়ল ইরানের শিক্ষার্থীরা
২০ ফেব্রুয়ারি ২০২৬
ছিনতাইকারীর ধাওয়ায় শিক্ষার্থী নিখোঁজ, ২ দিনেও সন্ধান মেলেনি
৩০ ডিসেম্বর ২০২৫
পরীক্ষার ফল নিয়ে বাড়ি ফিরে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
২৪ নভেম্বর ২০২৫
৭৩৬ কৃতি শিক্ষার্থীকে সম্মান জানাল পিয়ারসন ও ব্রিটিশ কাউন্সিল
১৫ নভেম্বর ২০২৫
শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
২৭ আগস্ট ২০২৫
গোপালগঞ্জে শ্রেণিকক্ষে দুর্গন্ধে ২০ শিক্ষার্থী অসুস্থ
১২ জুলাই ২০২৫
কোটা সংস্কারের দাবিতে ছুটির দিনেও রাজপথে সরব শিক্ষার্থীরা
২৩ জুন ২০২৫
পিএফইসি গ্লোবালের আয়োজনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো
২২ জুন ২০২৫
হলদে পাখি কার্যক্রমের ১৭ শিক্ষার্থী পেল ‘নীলকমল অ্যাওয়ার্ড’
২১ জুন ২০২৫
ইউআইইউর ২৬ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে সড়ক অবরোধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
  2. এইচএসসির ফল প্রকাশ দুই দিন পেছাল
  3. শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে আবারো বদলি
  4. চুয়েটে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে বুধবার
  5. হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
  6. মুদ্রণজনিত ত্রুটি সংশোধনে ষষ্ঠ শ্রেণির আইসিটি বই ফেরতের নির্দেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x