Skip to main content
NTV Online
Dektop Mobile

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ফলাফল
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩০, ১০ আগস্ট ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩০, ১০ আগস্ট ২০২৬
আরও খবর
লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ
নওগাঁয় সড়ক অবরোধ
এসএসসিতে দুইবার ফেল করায় না ফেরার দেশে শিক্ষার্থী
সরকারি অফিসেই রান্নাবান্না, অগ্নিঝুঁকিতে তিন দপ্তর
একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ভাই-বোন
নন-এমপিওভুক্ত

৩ মাদ্রাসার কেউ পাসের মুখ দেখেনি

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩০, ১০ আগস্ট ২০২৬
মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)
২১:১০, ১০ আগস্ট ২০২৬
আপডেট: ২১:৩০, ১০ আগস্ট ২০২৬

নওগাঁর বদলগাছী উপজেলার তিনটি দাখিল মাদ্রাসা থেকে চলতি বছরের দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১২ শিক্ষার্থী। ফল প্রকাশের পর দেখা গেছে, তাদের কেউ-ই উত্তীর্ণ হতে পারেনি।

আজ সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠান তিনটি হলো গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসা, জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও খাদাইল দাখিল মাদ্রাসা। উপজেলা শিক্ষা অফিসের তথ্যানুযায়ী, প্রতিষ্ঠান তিনটি নন-এমপিওভুক্ত।

চলতি বছর বদলগাছী উপজেলায় মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় মোট ৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৩২টি, দাখিল মাদ্রাসা ১৭টি এবং ভোকেশনাল প্রতিষ্ঠান পাঁচটি।

গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ফেল করেছে। জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে অংশ নেয় তিনজন, তাদের তিনজনই ফেল। আর খাদাইল দাখিল মাদ্রাসা থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করে। ফলে প্রতিষ্ঠান তিনটির কোনো শিক্ষার্থীই এবার দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

গোঁবরচাপাহাট এলাকার বাসিন্দা শহিদুল ও রাহেল বলেন, কয়েক বছর ধরে গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসায় শিক্ষকদের নিয়মিত বেতন হয় না। মাদ্রাসার বিভিন্ন কক্ষ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কোথাও কোথাও আগাছাও জন্মেছে। তাদের ভাষ্য, শিক্ষকদের বেতন-ভাতা না হওয়ায় প্রতিষ্ঠানটির এমন অবস্থা হয়েছে।

জোলাপাড়া এলাকার বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায়ও শিক্ষার্থী বা শিক্ষকদের নিয়মিত দেখা যায় না। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে বলে দাবি তার।

গোঁবরচাপাহাট আখতার হামিদ দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. কামরুজ্জামান বলেন, প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছিলাম। আজ ফল প্রকাশের পর শুনলাম, সে ফেল করেছে।

জোলাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল আজিজ বলেন, ‘আমার মাদ্রাসা থেকে তিনজন দাখিল পরীক্ষা দিয়েছে। তিনজনই ফেল করেছে। বিষয়টি খুবই দুঃখজনক।’

খাদাইল দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘এই প্রথমবার আমার মাদ্রাসার সবাই ফেল করেছে। এর আগে এমন হয়নি।’ এবার তার প্রতিষ্ঠান থেকে আটজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল বলেও জানান তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নূর ইসলাম বলেন, ‘তারা প্রায় ২০–২৫ বছর ধরে প্রতিষ্ঠানে বেকার সময় দিচ্ছেন। এখনও এমপিওভুক্ত হয়নি। প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ করানো হয়েছে। ঠিকমতো ক্লাস না হওয়ায় শতভাগ ফেল হয়েছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম তিন মাদ্রাসার ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে। নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠান হওয়ায় সেখানে নিয়মিত পাঠদান হয় কি না, সে বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই। পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, বোর্ডের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা নিবন্ধন করে পরীক্ষায় অংশ নিতে পারে। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসের হস্তক্ষেপের সুযোগ সীমিত।

এসএসসি দাখিল পরীক্ষা দাখিল মাদ্রাসা মাদ্রাসা শিক্ষা বোর্ড নওগাঁ
১১ আগস্ট ২০২৬
পাঁচ শিক্ষার্থীর জন্য ৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউ
১১ আগস্ট ২০২৬
এসএসসিতে জিপিএ-৫ পেলেন মা-ছেলে
১১ আগস্ট ২০২৬
জিপিএ-৫ পেল জমজ ভাই, প্রকৌশলী হওয়ার স্বপ্ন
১১ আগস্ট ২০২৬
৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
১১ আগস্ট ২০২৬
পাবনায় চার শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীর জন্য ১৩ শিক্ষক, পাস মাত্র ১ জন
১১ আগস্ট ২০২৬
আজ থেকে এসএসসির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
১০ আগস্ট ২০২৬
ফেনী গার্লস ক্যাডেট কলেজে ৫৬ শিক্ষার্থীর ৫৫ জনই জিপিএ ৫
১০ আগস্ট ২০২৬
এসএসসিতে অকৃতকার্য, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিক্ষার্থীর মৃত্যু
১০ আগস্ট ২০২৬
পীরগঞ্জে দুটি বিদ্যালয়ে শতভাগ ফেল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. একসঙ্গে জিপিএ-৫ পেল যমজ ভাই-বোন
  2. এসএসসিতে কুমিল্লার সেরা ইভা হতে চায় মানবিক চিকিৎসক
  3. কাল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
  4. বাবার মৃত্যুর শোক নিয়ে পরীক্ষা দেওয়া নোভিদ পেল জিপিএ-৫
  5. পাঁচ শিক্ষার্থীর জন্য ৮ শিক্ষক, তবুও পাস করেনি কেউ
  6. এসএসসিতে জিপিএ-৫ পেলেন মা-ছেলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x