Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • অন্যান্য
আসমাউল আসিফ, জামালপুর
১৪:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৪:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
আরও খবর
জামালপুরে ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব উপহারের উদ্যোগ
জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৩ জনের মৃত্যুদণ্ড
জামালপুরে অগ্নিকাণ্ডে ৮ দোকান ভস্মীভূত

বাবার মৃত্যুর শোক নিয়ে পরীক্ষা দেওয়া নোভিদ পেল জিপিএ-৫

আসমাউল আসিফ, জামালপুর
১৪:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
আসমাউল আসিফ, জামালপুর
১৪:৩৫, ১১ আগস্ট ২০২৬
আপডেট: ১৪:৪২, ১১ আগস্ট ২০২৬
সাদিক হোসেন নোভিদ। ফাইল ছবি

জামালপুরের মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী সাদিক হোসেন নোভিদ এক বছর আগে হারিয়েছেন মাকে। মাকে হারানোর শোক নিয়েই জীবনের গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল নোভিদ। কিন্তু পরীক্ষা চলাকালীন একদিন সকালে ঢাকায় মারা যান তার বাবা। বাবার মৃত্যুর খবর গোপন রেখেই সেদিন তাকে পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। ওই দিন পরীক্ষা শেষে বাড়িতে ফিরে নোভিদ জানতে পারে তার বাবা আর নেই। বাবা-মা হারানোর গভীর কষ্ট বুকে চাপা রেখে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিয়ে শেষ পর্যন্ত জিপিএ-৫ পেয়েছে নোভিদ।

সাদিক হোসেন নোভিদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা গ্রামের প্রয়াত শিক্ষক দম্পতি সুজাউদ্দিন সুজা ও কামরুন্নাহার এলিনার একমাত্র ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে অসুস্থতাজনিত কারণে মারা যান নোভিদের মা কামরুন্নাহার এলিনা। তিনি মেলান্দহের চরসগুনা এস এম মোখলেছুর রহমান লাভলু মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। নোভিদের বাবা সুজাউদ্দিন সুজা ছিলেন মেলান্দহ উপজেলার পলিশা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।

চলতি বছরের ১৯ মে রাতে হঠাৎ স্ট্রোক করেন সুজাউদ্দিন সুজা। প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ২০ মে সকাল ৮টার দিকে তিনি মারা যান।

সেদিন নোভিদের জীববিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য পরিবারের সদস্যরা বাবার মৃত্যুর খবর তাকে জানাননি। পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়ার পর নোভিদ জানতে পারেন, তার বাবা আর নেই।

পরে বাবার মরদেহ বাড়িতে আনার পর জানাজা ও দাফন সম্পন্ন করে নোভিদ। বাবা-মাকে হারানোর এই শোকের মধ্যেও থেমে থাকেনি তার পড়াশোনা। বুকের ভেতর কষ্ট চেপে রেখে পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নেয় সে।

গতকাল সোমবার (১০ আগস্ট) এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায়, সাদিক হোসেন নোভিদ জিপিএ-৫ পেয়েছে। কাঙ্ক্ষিত ফল পেলেও বাবা-মাকে পাশে না পাওয়ার শূন্যতা তাকে আবেগাপ্লুত করে তুলেছে।

নোভিদের চাচা বলেন, আমার ভাই ও ভাবির নোভিদকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। তারা চেয়েছিলেন ছেলে অনেক বড় হবে। আজ সেই ছেলে স্বপ্ন পূরণের প্রথম ধাপ পার হয়ে গেল। কিন্তু সেটা আমার ভাই ও ভাবি দেখে যেতে পারলেন না। নোভিদ এ প্লাস পেয়েছে শুনে বুকটা ফেটে কান্না এসেছে।

নোভিদ বলে, আজকের এই আনন্দের দিনে আমার বুকের ভেতর বিশাল শূন্যতা অনুভব করছি। আমার এই ফল দেখে সবচেয়ে বেশি যে দুজন মানুষ খুশি হতেন, তারা হলেন আব্বা-আম্মা। কিন্তু আজ তারা নেই। তাদের হাসিমুখ দেখার সৌভাগ্য হলো না। সবাই আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আর আমার জন্যও দোয়া করবেন।

মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, নোভিদের জিপিএ-৫ অর্জনের খবর অত্যন্ত আনন্দের। উপজেলা প্রশাসন এই অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে থাকবে। তার উচ্চশিক্ষার বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

এসএসসি জিপিএ-৫ জামালপুর এসএসসি ও সমমানের পরীক্ষা- ২০১৮

সংশ্লিষ্ট সংবাদ: এসএসসি

২২ আগস্ট ২০২৬
এসএসসিতে যশোর বোর্ডে দ্বিতীয় রওনক, চালান না ফেসবুক
১৯ আগস্ট ২০২৬
এসএসসির ১ লাখ ২২ হাজার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন
১৭ আগস্ট ২০২৬
নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
  2. যে কারণে রোজার পরে এসএসসি পরীক্ষা, জানালেন শিক্ষামন্ত্রী
  3. ১৪ বছরে সন্ধান নেই ইবি শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-মুকাদ্দাসের
  4. শেষ হলো এ কে স্কুল অ্যান্ড কলেজে ক্ষুদে বিজ্ঞানীদের মিলনমেলা
  5. বরিশাল বিশ্ববিদ্যালয়কে ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বিশ্ববিদ্যালয়’ ঘোষণা
  6. রাজধানীর এ. কে. স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x