Skip to main content
NTV Online

শিক্ষা

শিক্ষা
  • অ ফ A
  • ভর্তি ও পরীক্ষা
  • বৃত্তি
  • সাফল্য
  • বিদেশে পড়াশোনা
  • ক্যাম্পাস
  • ক্যারিয়ার
  • প্রতিষ্ঠান পরিচিতি
  • ফলাফল
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শিক্ষা
  • ক্যাম্পাস
এস এইচ জাহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯:১৫, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:২১, ১০ এপ্রিল ২০২৫
এস এইচ জাহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯:১৫, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:২১, ১০ এপ্রিল ২০২৫
আরও খবর
সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ
সাংবাদিক ও ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলার প্রতিবাদে রাকসুর বিক্ষোভ
ক্লাস চলাকালে খসে পড়ল পলেস্তারাসহ বৈদ্যুতিক ফ্যান
বিসিবির এডহক কমিটি গঠনে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
সুমীর মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানববন্ধন

চার বছরে দ্বিগুণ ছাড়িয়েছে শাবিপ্রবির ভর্তি ফি, শিক্ষার্থীদের প্রতিবাদ

এস এইচ জাহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯:১৫, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:২১, ১০ এপ্রিল ২০২৫
এস এইচ জাহিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১৯:১৫, ১০ এপ্রিল ২০২৫
আপডেট: ১৯:২১, ১০ এপ্রিল ২০২৫
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি : এনটিভি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ থেকে ১৭ এপ্রিল নির্ধারিত ইউনিট অনুযায়ী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফিসহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এই শিক্ষাবর্ষে একজন শিক্ষার্থীকে ভর্তি ফি হিসেবে গুনতে হবে ১৭ হাজার টাকা। যা ২০১৯-২০ শিক্ষাবর্ষে এককভাবে আয়োজিত সর্বশেষ ভর্তি পরীক্ষার তুলনায় দ্বিগুণেরও বেশি। এই ‘ভর্তি ফি অযৌক্তিক’ উল্লেখ করে তা যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি তুলেছে বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৯-২০ শিক্ষাবর্ষে শাবিপ্রবি একক ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীপ্রতি ভর্তি ফি ছিল আট হাজার টাকা। পরবর্তী চার বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়া হয় এবং সেই সময়ে ভর্তি ফি ছিল যথাক্রমে আট হাজার ৬০০, ১৫ হাজার, ১৭ হাজার ২৫০ ও সর্বশেষ ১৮ হাজার টাকা।

এদিকে চলতি শিক্ষাবর্ষে ফের একক ভর্তি প্রক্রিয়ায় ফিরলেও তুলনামূলকভাবে কমেনি শাবিপ্রবির ভর্তি ফি। ফলে ক্ষোভ দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। ছাত্রসংগঠনগুলোর বিবৃতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

ভর্তি ফি কমানো ও তা যৌক্তিক পর্যায়ে আনার দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নের মতো সংগঠনগুলো। একই দাবিতে বিবৃতি দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রদল বিবৃতিতে ভর্তি ফি ‘মাত্রাতিরিক্ত’ আখ্যা দিয়ে বলেছে ‘এটি অনেক শিক্ষার্থীর সাধ্যের বাইরে।’ ছাত্রশিবির বলেছে, ‘ভর্তি ফি যৌক্তিক পর্যায়ে রেখে দেশে উচ্চ শিক্ষার পথ সুগম করে দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর দায়িত্ব। এই ধরনের ভর্তি ফি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথকে কঠিন করে তুলবে।’

ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ভর্তি ফি-কে ‘অবান্তর’ এবং ‘নিম্নবিত্তের শিক্ষার অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র’ অভিহিত করে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। অন্য ছাত্র সংগঠনগুলোর বিবৃতিতেও একই দাবি লক্ষ করা গেছে। 

এ বিষয়ে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের অভিযোগের বিষয়গুলো আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, চলতি বছরে একক ভর্তি পরীক্ষা নিলেও শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষা নিয়েছি। ফলে ভর্তি পরীক্ষায় আমাদের আগের তুলনায় বেশি ব্যয় হয়েছে। 

ভর্তি ফি কমানোর ব্যাপারে অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘এ ব্যাপারে আমরা ইতিবাচক। যদি কোনো খাত থেকে ফি কমানো সম্ভব হয়, সেটির সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। তবে ভর্তি পরীক্ষা সম্পন্নের পর এই সিদ্ধান্ত এলে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের পরবর্তী একাডেমিক কার্যক্রমে সমন্বয় করা হবে।

শাবিপ্রবি ভর্তি ফি প্রতিবাদ শিক্ষার্থীরা
১৯ জানুয়ারি ২০২২
ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা
১৯ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় ভিসির দুঃখপ্রকাশ
১৯ জানুয়ারি ২০২২
শাবিপ্রবির সিন্ডিকেট নির্বাচন স্থগিত, শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত
১৯ জানুয়ারি ২০২২
উপাচার্যের পদত্যাগের দাবিতে শাবি’র শিক্ষার্থীদের আমরণ অনশনের আলটিমেটাম
১৮ জানুয়ারি ২০২২
শাবিপ্রবির ঘটনায় পুলিশের মামলা : আসামি ৩০০, আন্দোলন অব্যাহত
১৮ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি উপাচার্যকে অপসারণের দাবিতে রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের চিঠি
১৭ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ
১৭ জানুয়ারি ২০২২
আজও আন্দোলনে শাবিপ্রবির শিক্ষার্থীরা, এবার উপাচার্যের পদত্যাগ দাবি
১৬ জানুয়ারি ২০২২
অনির্দিষ্টকাল বন্ধ শাবিপ্রবি, কাল ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ
১৬ জানুয়ারি ২০২২
ভিসিসহ অবরুদ্ধ শিক্ষক-কর্মকর্তারা, থমথমে শাবি ক্যাম্পাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাকিস্তানের উচ্চশিক্ষায় ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ
  2. ডুয়েটে নতুন ভিসি নিয়োগ ঘিরে সংঘর্ষ, পাঁচ পুলিশসহ আহত ১০
  3. নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মোশারফ হোসেন
  4. একযোগে ১১ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
  5. ইবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান
  6. তৌফিক আলমকে অব্যাহতি, ববির নতুন উপাচার্য মামুন অর রশিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x