রাকসুর উদ্যোগে ক্যাম্পাসে প্রথমবারের মতো ফার্মেসি স্থাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে প্রথমবারের মতো চালু হলো ফার্মেসি সুবিধা। এর ফলে এখন থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের অভ্যন্তরেই নিত্যপ্রয়োজনীয় সব ধরনের দেশি-বিদেশি ঔষধ ক্রয়ের সুযোগ পাবেন। শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ইবলিশ চত্বর সংলগ্ন এলাকায় এই ফার্মেসির উদ্বোধন করা হয়।উদ্বোধনকালে রাকসুর এজিএস সালমান...