Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩৯, ১৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩৯, ১৫ জুলাই ২০২৬
আরও খবর
ইলেকট্রিক গাড়ি উৎপাদনে ভ্যাট ছাড়
ইলেকট্রিক গাড়িতে অগ্রিম আয়কর কমছে
দাম কমবে ইলেকট্রিক গাড়ির
‘বাজেটে ইলেক্ট্রিক গাড়ি, লিথিয়াম ব্যাটারি ও চার্জিং স্টেশনকে প্রাধান্য দেওয়া হয়নি’

র‌্যাংগসএক্সের হাত ধরে ডিএইচএল এক্সপ্রেসে ১৮ ইলেকট্রিক কার্গো ভ্যান

এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩৯, ১৫ জুলাই ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১০:৩০, ১৫ জুলাই ২০২৬
আপডেট: ১০:৩৯, ১৫ জুলাই ২০২৬

দেশের লজিস্টিকস ও বাণিজ্যিক পরিবহণ খাতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে শতভাগ বৈদ্যুতিক যান যুক্ত হয়েছে। র‍্যাংগস গ্রুপের ফিউচার মোবিলিটি ইউনিট র‌্যাংগসএক্স আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি ডংফেং ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ভ্যান হস্তান্তর করেছে। এর মাধ্যমে দেশের বাণিজ্যিক পরিবহণখাতে এক যুগান্তকারী ও পরিবেশবান্ধব অধ্যায়ের সূচনা হয়।

সম্প্রতি র‍্যাংগস অ্যাসেম্বলি প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহণব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, বাংলাদেশের কার্বন-মুক্ত ভবিষ্যতের জন্য এ উদ্যোগ নীরব বিপ্লব ঘটাবে।

এ বিষয়ে র‍্যাংগস গ্রুপের (অটোমোটিভ ডিভিশন) প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ শাহরিয়ার আনোয়ার বলেন, “শতভাগ বৈদ্যুতিক ১৮টি কার্গো ভ্যান হস্তান্তর শুধু একটি চুক্তির আনুষ্ঠানিকতাই নয়। এটি বাংলাদেশের ইভি যাত্রায় এক নতুন মাইলফলক। ডিএইচএলের মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের আস্থা  আমাদের জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি।”

এছাড়াও প্রতিষ্ঠানটির (আইশার বাস ও ট্রাক, ডংফেং ইভি এবং পিকআপ ডিভিশন) বিজনেস হেড শাহ মোহাম্মদ রুম্মান বিন রউফ বলেন, “লজিস্টিকস ব্যবসায় অন্যতম চ্যালেঞ্জ হলো যানবাহনের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। বৈদ্যুতিক কার্গো ভ্যান ব্যবহারে উভয় ব্যয় কমবে। এর ফলে লজিস্টিকস কার্যক্রম আরও সাশ্রয়ী ও নির্ভরযোগ্য হবে।”

ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক বলেন, “আমরা শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যে কাজ করছি, যা অর্জনে নিজেদের ফ্লিটে শতভাগ বৈদ্যুতিক কার্গো সংযোজন করা হলো। বাংলাদেশে এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

অনুষ্ঠানে ডিএইচএল ও র‍্যাংগস গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের করপোরেট ও লজিস্টিকস খাতে ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ব্যবহারের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকারের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) নীতিমালা ও ভবিষ্যৎ পরিবহন কৌশলের সাথে তাল মিলিয়ে র‍্যাংগসএক্স বেসরকারি খাতে ইলেকট্রিক পরিবহণের অগ্রদূত হিসেবে কাজ করে যাচ্ছে। ব্র্যান্ডটির প্রাথমিক পোর্টফোলিওতে ইলেকট্রিক মাইক্রোবাস, কার্গো ভ্যান এবং ইলেকট্রিক টু-হুইলারের পাশাপাশি রয়েছে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী আরও একাধিক ইলেকট্রিক মডেল, যা দেশের ব্যবসা প্রতিষ্ঠান, লজিস্টিকস অপারেটর ও সাধারণ মানুষের আধুনিক, সাশ্রয়ী ও আরামদায়ক যাতায়াতের চাহিদা মেটাতে সম্পূর্ণ প্রস্তুত।

কার্গো ভ্যান ইলেকট্রিক গাড়ি
সর্বাধিক পঠিত
  1. বড় পতনের পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  2. দেশের রিজার্ভ বাড়ল
  3. টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  4. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  5. টানা দুই দফা কমার পর আজ যে দামে মিলছে স্বর্ণ
  6. ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৯৬৬ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x