ই-বাইক উৎপাদন শিল্পে রেয়াতি সুবিধা বৃদ্ধি
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরে দেশীয় ই-বাইক উৎপাদনকারী ও সংযোজনকা প্রতিষ্ঠানে বিনিয়োগ আকর্ষণে রেয়াতি সুবিধা বাড়ানোর কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী; যা দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের চলতি মেয়াদের প্রথম বাজেট।
অর্থমন্ত্রী জানান, দেশীয় ই-বাইক বা ইলেট্রনিক বাইক উৎপাদনকারী ও সংযোজনকারী প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয়ভাবে পার্টস ও যন্ত্রাংশ উৎপাদনে নিয়োজিত ভেন্ডর প্রতিষ্ঠানকেও উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করেছেন।

নিজস্ব প্রতিবেদক