ইসলামী ব্যাংকের ‘ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশের ৯টি জোন ও ৪টি কর্পোরেট শাখার ‘ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন’ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) সম্মেলনে ব্যাংকের ২০২৬ সালের জানুয়ারি-মার্চ মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয়। ব্যাংকটির এক বার্তায় এ তথ্য জানায়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান সভাপতির ভাষণে বলেন, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাকালীন দুটি স্লোগান ছিল—ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত এবং কল্যাণমুখী ব্যাংকি ধারার প্রবর্তক। এগুলো আজও আমাদের পথচলার মূল আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। আমদানি-রপ্তানিসহ ব্যবসা সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর রেমিট্যান্স সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও ভূমিকা পালন করার নির্দেশনা দেন।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসীম, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টরসহ প্রধান কার্যালয়ের নির্বাহী, ৯টি জোনের জোনপ্রধান ও ৪টি কর্পোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক