প্রথমদিনে প্রবাসীরা পাঠালেন ২৬২৩ কোটি টাকা
মার্কিন ডলার। ফাইল ছবি
চলতি বছরের মার্চের প্রথমদিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা দাঁড়ায় দুই হাজার ৬২৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
আজ সোমবার (২ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।
আরিফ হোসেন খান বলেন, গত বছরের মার্চ মাসের প্রথমদিনে প্রবাসী আয় এসেছিল তিন কোটি ডলার। অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছে দুই হাজার ২৪৫ কোটি ৪০ লাখ ডলার।
গত অর্থবছরের ১ জুলাই থেকে ১ মার্চ পর্যন্ত প্রবাসী আয় এসেছিল এক হাজার ৮৪৯ কোটি ডলার। এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ২২ দশমিক ৪০ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক