Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৫, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৫, ০৫ জানুয়ারি ২০২৬
আরও খবর
রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি জেতার সুযোগ
Price Sensitive Information of Unilever consumer care Limited
General Information of Union Insurance Co. ltd.
৩৮ শতাংশ বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার দর
লেনদেনে শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ, মূলধন বাড়ল ৪৭ কোটি টাকা

রয়েল বিশ্ববিদ্যালয়ে নেক পেইন ও ফিজিওথেরাপি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি

এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৫, ০৫ জানুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৭:১০, ০৪ জানুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২৫, ০৫ জানুয়ারি ২০২৬

যুগে মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের মাত্রাতিরিক্ত প্রবণতার কারণে তরুণ প্রজন্মের মধ্যে ঘাড় ব্যথা, বিভিন্ন মাংসপেশী ও অস্থিসংক্রান্ত সমস্যা দ্রুত বাড়ছে। এই বাস্তবতাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকাতে (RUD) অনুষ্ঠিত হয়েছে একটি বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি।

গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪০ মিনিট পর্যন্ত ‘Neck Pain & Device-Related Physiotherapy Awareness Program for University Students (Mobile/Laptop Users) and University Blood Donation Awareness Program’ শীর্ষক এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের তেজগাঁও ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও রোটার্যা ক্ট ক্লাব অব ঢাকা গ্রিন সিটি। পুরো আয়োজনটি পরিচালিত হয় রোটারির বৈশ্বিক থিম ‘Unite for Good’ অনুসরণ করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরিন আখতার মিম। কর্মসূচির উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোশিউর রহমান। তিনি বলেন, বর্তমান শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর হলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা এখন সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের সুস্থ ও কার্যকর জীবনযাপনে সহায়ক হবে।

পরবর্তী পর্বে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ড. দিপু সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘ সময় মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের ফলে শিক্ষার্থীদের মধ্যে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা, কাঁধ ও হাতের সমস্যাসহ বিভিন্ন মাংসপেশীজনিত জটিলতা বাড়ছে। এসব সমস্যা উপেক্ষা করলে ভবিষ্যতে তা দীর্ঘমেয়াদি রূপ নিতে পারে।

এ সময় রোটারি ক্লাব অব বনানী ঢাকা এবং রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা গ্রিন সিটির প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। তারা তরুণ সমাজের স্বাস্থ্য ও মানবিক মূল্যবোধ গঠনে রোটারির ভূমিকা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরেন।

কী-নোট সেশন পরিচালনা করেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডা. এম ইয়াসিন আলী। তিনি বলেন, বর্তমানে ‘টেক্সট নেক সিনড্রোম’ একটি নীরব মহামারিতে রূপ নিচ্ছে। ভুল ভঙ্গিতে মোবাইল ও ল্যাপটপ ব্যবহারের ফলে ঘাড়ের উপর অতিরিক্ত চাপ পড়ে, যা ধীরে ধীরে দীর্ঘস্থায়ী ব্যথা ও স্নায়বিক সমস্যার সৃষ্টি করে।

ড. ইাসিন আলী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঘাড় ব্যথার কারণ, উপসর্গ, প্রতিরোধ ও ফিজিওথেরাপিভিত্তিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি সঠিক ভঙ্গিতে বসা, স্ক্রিনের উচ্চতা ঠিক রাখা, নিয়মিত বিরতি নেওয়া, সহজ স্ট্রেচিং ও এক্সারসাইজ করার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি প্রাথমিক পর্যায়েই ফিজিওথেরাপি নিলে বড় ধরনের জটিলতা এড়ানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

এরপর রক্তদান সচেতনতামূলক সেশনে রক্তদানের প্রয়োজনীয়তা, নিরাপত্তা ও সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা জানান, নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদান করলে অসংখ্য মানুষের জীবন রক্ষা করা সম্ভব এবং তরুণদের এ ক্ষেত্রে আরও এগিয়ে আসা উচিত।

সমাপনী বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও সেশন চেয়ার, রয়েল ইদউনিভার্সিটি অব ঢাকা ভাইস চ্যান্সেলর (ডিজিগনেট) প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও একটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

করপোরেট নিউজ
১২ নভেম্বর ২০২৫
First Quarter Financial Statements of Square Pharmaceuticals PLC.
১০ নভেম্বর ২০২৫
1st Quarter Financial Statements of MJL Bangladesh PLC.
০৯ নভেম্বর ২০২৫
Credit Rating Information of Union Insurance Co. Ltd.
০২ নভেম্বর ২০২৫
Notice for 30TH Annual General Meeting of Envoy Textiles limited.
৩০ অক্টোবর ২০২৫
Unaudited Consolidate Financial Statements of RAK Ceramics (Bangladesh) limited
৩০ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Mutual Trust Bank PLC
২৯ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Jamuna Bank PLC
২৮ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Mercantile Bank PLC
২৮ অক্টোবর ২০২৫
Interim Financial Statements of Unilever Consumer Care Limited
২৮ অক্টোবর ২০২৫
Price Sensitive Information of Advance Chemicals Industry PLC.
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১৪ বছরে এনআরবিসি ব্যাংক; সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের অঙ্গীকার
  2. ব্যাংক খাতে তারল্য ও বৈদেশিক মুদ্রার অবস্থানে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত
  3. জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করতে সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা
  4. সব মার্চেন্ট পয়েন্টে ‘বাংলা কিউআর’ চালুর নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  5. গভর্নরের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  6. এপ্রিলের প্রথম দিনে রেমিট্যান্স এলো ১৪৩৯ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x