দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে সর্বশেষ গতকাল বুধবার (১৯ নভেম্বর) স্বর্ণের বেড়েছিল। সে অনুযায়ী আজ বেশি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের স্বর্ণ ভরিতে দুই হাজার ৬১২ টাকা বাড়ানো হয়েছে। এ হিসাবে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা বিক্রি হচ্ছে।
বাজুস জানায়, আজ বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ তিন হাজার টাকা, ১৮ ক্যারেটের দাম হবে এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণের দাম পড়বে এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা।
আরও পড়ুন : আগামী বছর কোথায় পৌঁছাতে পারে স্বর্ণের দাম
গতকাল বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ছয় হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ এক লাখ ৯৭ হাজার ৪৯৫ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৬৯ হাজার ২৯১ টাকা ও সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ এক লাখ ৪০ হাজার ৭৬১ টাকায় বিক্রি হয়েছিল।
আরও পড়ুন : যে কারণে অস্থির স্বর্ণের বাজার
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে।
আরও পড়ুন : দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক