Skip to main content
NTV Online
Dektop Mobile

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • ব্যাংক ও বিমা
মোহাম্মদ আনিসুজ্জামান
১৯:১০, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:১০, ০৯ মার্চ ২০২৫
মোহাম্মদ আনিসুজ্জামান
১৯:১০, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:১০, ০৯ মার্চ ২০২৫
আরও খবর
১২ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ২৬৪ কোটি টাকা
দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার
আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
বস্ত্র খাতের রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
১১ দিনে রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

মায়ের অনুপ্রেরণায় আজ আমি এখানে : কাকলী জাহান

মোহাম্মদ আনিসুজ্জামান
১৯:১০, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:১০, ০৯ মার্চ ২০২৫
মোহাম্মদ আনিসুজ্জামান
১৯:১০, ০৮ মার্চ ২০২৫
আপডেট: ১৫:১০, ০৯ মার্চ ২০২৫
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। ছবি : এনটিভি অনলাইন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাকলী জাহান আহমেদ। একজন সফল নারী। প্রথমে ছিলেন শিক্ষক পরে ব্যাংকার। খুলনায় জন্ম হলেও বেড়ে উঠেছেন ঢাকায়। মাধ্যমিকে পড়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে। উচ্চ মাধ্যমিক হলিক্রস কলেজে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের বিভিন্ন প্রসঙ্গে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বলছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ আনিসুজ্জামান। তাঁর সাক্ষাতকারের চুম্বক অংশ নিচে তুলে ধরা হলো— 

আন্তর্জাতিক নারী দিবস নিয়ে আপনার ভাবনা কী?

কাকলী জাহান আহমেদ : নারীর উন্নয়ন, নারীর অগ্রগামিতা, নারী পেশাগত জীবনে আসা, সেই সাথে নারীর স্বাস্থ্যসেবা, তাঁদের চলাচল, নিরাপত্তা সবকিছু নিয়েই নারীদের মূল্যায়নে বছরে একটি দিন নির্ধারণ করেছে জাতিসংঘ। সেই হিসেবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস বিশেষ মর্যাদায় পালিত হচ্ছে। এদিন আমরা শুধু নারীদের কথা বলবো। একজন নারী দেশ ও বিশ্ব উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে বা রাখবে, সেসব কথা শুনবে। নারীদের জন্য চাই সুন্দর একটা পৃথিবী, যেখানে সবাই নিরাপদ। চাই পুরুষদের সাথে সমানতালে নারীরাও দেশ উন্নয়নে এগিয়ে যাবে। 

কর্মক্ষেত্রে এসে নারীরা ঝড়ে যাচ্ছে কেন?

কাকলী জাহান আহমেদ : বাংলাদেশের বয়স ৫৩ বছর। আমাদের দেশে মোট জনসংখ্যা অনুপাতে নারীর সংখ্যা বেশি। সেই অনুপাতে কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কম। আমি এইভাবে চিন্তা করি, কর্মক্ষেত্রে এখনও উপরের দিকে অতো বেশি নারী নেই। আমাদের আশা অনুসারে কম। পারিবারিক কারণে কর্মক্ষেত্রে আসার পর মেধা থাকা সত্ত্বেও নারীরা ঝড়ে যায়। অনেকে চাকরি ছেড়ে দিচ্ছে সন্তান লালনপালনের জন্য। সামাজিক কারণে অনেকে চাকরি করতে পারছে না। এও দেখা যায়, অনেক সময় নারীরা প্রতিদ্বন্দ্বিতায় আসে না, ভয় পায়। ফলে কর্মক্ষেত্রের ওপরের দিকে নারীদের সংখ্যা কম। তবে গার্মেন্টসে নারীদের অবস্থান ভালো। সব মিলিয়ে গার্মেন্টসে এখন নারীদের সংখ্যা বেশি। এছাড়া ফার্মাসিউটিক্যালস, টেলিকম ও ব্যাংকে নারীদের অংশগ্রহণ বাড়ছে। এখন নারীদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার এক ধরনের দৃঢ় মনোবল তৈরি হয়েছে। এতে আগামী পাঁচ বছরের মধ্যে কর্মক্ষেত্রে নারীদের অবস্থান আরও অনেক বাড়বে। 

কর্মক্ষেত্রে নারীদের অনিরাপদ পরিবেশ মোকাবিলার ক্ষেত্রে আপনার পরামর্শ কী? 

কাকলী জাহান আহমেদ : অনিরাপদ পরিবেশ মূলত অফিসে থাকে না। অফিস পরিবেশ যেটা হয় এটা মানুষের তৈরি। নারী-পুরুষ কর্মকর্তারা মিলেই এই পরিবেশ তৈরি করছে। কারণ অফিসের তো কোনো প্রাণ নেই। সেতো ইট কাঠ পাথর। তাই আমি বলবো, অনিরাপদ শব্দটা মাথায় না রেখে আমাকেও মানসিকভাবে অনেক সবল হতে হবে।  নারীকে কেবল আমি নারী, আমি দুর্বল, আমি পেছনে পড়ে থাকব, আমি সামনে যেতে পারবো না; এমন সামাজিক ভয়ে একটি মেয়ের গঠন তৈরি হচ্ছে। আমি মেয়ে এটা আমি করব না, মানুষ কী বলবে; ইত্যাদি ভাবনা মেয়েদের কর্মপরিবেশকে অনিরাপদ করে দেয়। অফিসে অনিরাপদ পরিবেশ নেই, সেটা আমি বলছি না। তবে আমার পরামর্শ থাকবে প্রতিটি অফিসে যেন নারীদের জন্য একটি বিশেষ কক্ষ থাকে। সেখানে যেন নারীরা তাদের কথা বলার সুযোগ পায়। তাদের সমস্যা ও সুবিধা নিয়ে আলোচনা করে। নিরাপত্তাহীনতা ও ঝুঁকি নিয়ে সতর্ক থাকে। 

একজন নারীর সফলতার মূলে কোন অনুষঙ্গ সহায়ক ভূমিকা পালন করে? আপনার ক্ষেত্রে পরিবারের সহযোগিতা কতখানি?

কাকলী জাহান আহমেদ : একজন নারীর সফলতার মূলে রয়েছে পরিবার। যদি উদাহরণ দিয়ে বলি, সেই পরিবারের সবচেয়ে বেশি অবদান রাখছে মা। একজন মেয়ের মানসিক গঠনে সবচেয়ে বড় ভূমিকা মায়ের। সন্তানকে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে সমাজের কাছে সুযোগ্য করে তুলছে পরিবার। আমি আমার কথা বলছি, আমরা তিন বোন। চাকরিজীবী ছিলেন আমার মা, বাবা ব্যবসায়ী। মা পরিবার ও চাকরি দুটোই করেছেন দক্ষভাবে। আমাদের বেড়ে ওঠা, পড়ালেখা ও আজকের এই আমি সবই যেন মায়ের হাতের ছোঁয়া রয়েছে। মা আমাদের শিখিয়েছেন বড় হতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। কর্মজীবনে দক্ষভাবে হাল ধরতে হবে। দেশ ও দশের জন্য কাজ করতে হবে। মায়ের অনুপ্রেরণায় আজ আমি এখানে। বাবাও শক্তি জোগাতেন। তাই একজন নারীর মানসিক গঠনে পরিবার অনস্বীকার্য।

অবসরে আপনার সময় কাটে কী করে?

কাকলী জাহান আহমেদ : অবসরে আমি বই পড়ি। রিকশায় ঘুরতে পছন্দ করি। আর খেতে ভালোবাসি চটপটি ও ফুচকা।

নানা প্রতিকূলতা মোকাবিলা করে আপনি আজ এই জায়গায় এসেছেন। আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলুন, যাতে নারীরা এগিয়ে যাওয়ার শক্তি পায়।

কাকলী জাহান আহমেদ : দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের জীবন, অর্থনৈতিক বা অবকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে  পরিবর্তন হচ্ছে মানুষের মানসিকতা। নারীদের এগিয়ে যেতে এখন আর আগের মতো বাধা নেই। আগের মতো শুনতে হচ্ছে না কারও কথা। এখন মেয়েদের প্রতি নিজের পরিবারের সদস্যদের চিন্তা-ভাবনা বেশ ইতিবাচক। একজন মেয়ের এখন এগিয়ে যাওয়ার সব সহায়তা পরিবার থেকে পাচ্ছে। আমি মনে করি, একজন নারীকে এগিয়ে যেতে হবে প্রথমত তার নিজের জন্য। পরিবারের জন্য। অধিকার আদায় করার জন্য। নিজেকে সফল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য।

এনটিভি অনলাইনকে সময় দেওয়ার জন্যে আপনাকে ধন্যবাদ।

কাকলী জাহান আহমেদ : আপনাকেও ধন্যবাদ।

বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক
০৭ জুলাই ২০২৬
ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
০৭ জুলাই ২০২৬
জাকির হোসেনের ডেপুটি গভর্নর নিয়োগ চুক্তি বাতিল
০৬ জুলাই ২০২৬
রপ্তানি ভর্তুকির আবেদন নিরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
০২ জুলাই ২০২৬
আমদানি ঋণে নতুন সুবিধা চালু
০১ জুলাই ২০২৬
গভর্নরের সঙ্গে মিৎসুই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
৩০ জুন ২০২৬
ডেপুটি গভর্নর হলেন সরোয়ার হোসেন
৩০ জুন ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভিওন গ্রুপের প্রতিনিধিদলের সভা
৩০ জুন ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক
২৯ জুন ২০২৬
পুঁজিবাজার সম্প্রসারণে উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়বে : গভর্নর
২৩ জুন ২০২৬
প্রবাসীদের জন্য নতুন ব্যাংকিং সুবিধা চালু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১২ দিনে রেমিট্যান্স এলো ১৬ হাজার ২৬৪ কোটি টাকা
  2. দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার
  3. কমল স্বর্ণের দাম
  4. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  5. বস্ত্র খাতের রপ্তানিতে নগদ সহায়তা ৫ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক
  6. দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x