Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১০:৪৫, ০৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৫৩, ০৬ অক্টোবর ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১০:৪৫, ০৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৫৩, ০৬ অক্টোবর ২০২৪
আরও খবর
রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি
অনিশ্চিত সময়েও সাহস জোগায় মেটলাইফের জীবনবীমা
আইএফআইপিএলসির ২৫তম এজিএম অনুষ্ঠিত
দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের সুযোগ
ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

উদ্ভাবনী প্রয়াসকে অনুপ্রাণিত করতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস

অর্থ-বাণিজ্য ডেস্ক
১০:৪৫, ০৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৫৩, ০৬ অক্টোবর ২০২৪
অর্থ-বাণিজ্য ডেস্ক
১০:৪৫, ০৬ অক্টোবর ২০২৪
আপডেট: ১১:৫৩, ০৬ অক্টোবর ২০২৪
প্যানেল আলোচনায় কথা বলছেন অংশগ্রহণকারীরা

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের উদ্যোগে গতকাল শনিবার (৫ অক্টোবর) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রিটেইল কংগ্রেস।

কংগ্রেসের আলোচনায় ছিল তিনটি কি নোট সেশন, দুটি প্যানেল ডিসকাশন, একটি লিডার’স ডায়ালগ, একটি ইনসাইট সেশন, একটি কেস স্টাডি এবং একটি ফাউন্ডার’স ডায়ালগ। এতে অংশ নেন বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা, যারা ব্যবসায় উদ্ভাবন এবং গ্রাহক অভিজ্ঞতা পরিবর্তন সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন। 

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ রিটেইল ফোরামের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে বলেন, "বর্তমান বাজারে রিটেইল ব্যবসায়ীদের ই-কমার্সের বৃদ্ধি, গ্রাহক অভিজ্ঞতা এবং টেকসই ব্যবসায়িক প্র্যাকটিসের চাহিদার সাথে মানিয়ে নিতে হবে। উদ্ভাবনীশক্তি এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজকের প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের অবশ্যই পরিবর্তনশীল গ্রাহক চাহিদা মেটানোর জন্য প্রস্তুত থাকতে হবে, যাতে তারা এই দ্রুত পরিবর্তনশীল যুগে সফল হতে পারে।"

কি নোট সেশনে বক্তব্য রাখেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এমএইচএম ফাইরোজ, এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন)-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির এবং ওয়াটারহাউস ওয়েডের প্রতিষ্ঠাতা সদস্য ইয়ান এফ. ওয়েড। তারা আলোচনা করেন কীভাবে ব্যবসায়ীরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভার্চুয়াল বা অগমেন্টেড রিয়ালিটি (এআর/ভিআর) এবং মাল্টিচ্যানেল কৌশল ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে পারেন।

লিডার’স ডায়লগে "ফিউচার-প্রুফিং রিটেইল" শীর্ষক আলোচনার মডারেটর ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রধান উপদেষ্টা এবং এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। এই আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক এবং প্রাইড গ্রুপের পরিচালক মোহাম্মদ আবদুল মোমেন এবং প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী।

দিনের প্রথম প্যানেল আলোচনা ছিল অভিজ্ঞতা-নির্ভর রিটেইলের গুরুত্ব নিয়ে, যার মডারেটর ছিলেন আরটিএস এন্টারপ্রাইজের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জীশান কিংশুক হক। আলোচনায় অংশ নেন সুরাইয়া সিদ্দিকা, সেলস এন্ড মার্কেটিং ডিরেক্টর, গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড; শাহরিয়ার জামান, হেড অব মার্কেটিং, আকিজবশির গ্রুপ; জাকিয়া নওরিন হুসাইন, এমার্জিং বিজনেস লিড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং আবু ওবায়দা ইমন, কান্ট্রি ডিরেক্টর অব মার্কেটিং, ডোমিনো'স পিৎজা বাংলাদেশ।

কংগ্রেসের দ্বিতীয় প্যানেল আলোচনার শিরোনাম ছিল “দ্য ওমনিচ্যানেল ইম্পারেটিভ”। আলোচনার মডারেটর ছিলেন এশিয়া মার্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক ও আইডিসি বাংলাদেশ পিএলসি-র সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। প্যানেল আলোচনায় অংশ নেন আহমেদ ফেরদৌস মো. আসিফ, সিইও, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড; রেজাউল কবির, চিফ অপারেটিং অফিসার, সেইলর; সামি আশরাফ, ডিরেক্টর, হোম এন্ড পার্সোনাল কেয়ার, রিমার্ক এইচবি লিমিটেড; শামীম কবির, ম্যানেজিং ডিরেক্টর, স্টেপ ফুটওয়্যার এবং জারাইফ হোসেন, হেড অব স্ট্র্যাটেজি এন্ড ট্রান্সফরমেশন, ট্রান্সকম গ্রুপ। এরপর, ডেলহিভারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীন ফেরদৌস "কেন ওমনিচ্যানেল রিটেইলাদের জন্য অপরিহার্য" শীর্ষক ইনসাইট সেশনে তাঁর দৃষ্টিভঙ্গি শেয়ার করেন।

সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল মিনিসো বাংলাদেশ নিয়ে প্রদর্শিত কেইস স্টাডিটি, যা উপস্থাপন করেন মিনিসো বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জেসন ইয়ান। তাঁর সেশনে তিনি দেখান কীভাবে ব্র্যান্ডটি বাংলাদেশি ভোক্তাদের জন্য একটি অনন্য কেনাকাটার অভিজ্ঞতা তৈরি করেছে।

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের (লোটো) ব্যবস্থাপনা পরিচালক কাজী জামিল ইসলামের ফাউন্ডার’স টক সেশনের মাধ্যমে সম্মেলনটি শেষ হয়। তিনি একটি রিটেইল ব্র্যান্ড হিসেবে লোটোর যাত্রাকে তুলে ধরেন।

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ সকলের কাছে একটি সফল উদ্যোগ হিসেবে গৃহীত হয়েছে। অংশগ্রহণকারীরা উদ্ভাবনী এবং সময়োপযোগী কৌশল সম্পর্কে ধারণা নিয়ে সম্মেলন থেকে বিদায় নেন, যা তাঁদের ব্যবসায়িক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

বাংলাদেশ রিটেইল কংগ্রেস ২০২৪ অনুষ্ঠিত হয় স্বপ্নের পরিবেশনায়। পৃষ্ঠপোষকতায় ছিল বেকো (সিঙ্গার বাংলাদেশ লিমিটেড), কনকা এবং গ্রি (ইলেক্ট্রো মার্ট লিমিটেড)। সহযোগিতায় ছিল মিনিসো এবং আইডিসি বাংলাদেশ পিএলসি । নলেজ পার্টনার—বাংলাদেশ মার্কেটিং সোসাইটি; টেকনোলজি পার্টনার—আমারা টেকনোলজিস লিমিটেড; এবং পিআর পার্টনার—ব্যাকপেজ পিআর। কংগ্রেসটি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এবং বাংলাদেশ রিটেইল ফোরামের একটি উদ্যোগ।

করপোরেট নিউজ বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ রিটেইল ফোরাম
২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের সুযোগ
৩১ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসি-এর ২০২৬ সালের অর্ধবার্ষিক আর্থিক বিবরণী
৩০ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসি-এর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (Q2) মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ
২৭ জুলাই ২০২৬
ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনে বিজয়ীরা পুরস্কৃত, মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত
২৬ জুলাই ২০২৬
Unaudited Consolidate Financial Statements of RAK Ceramics (Bangladesh) limited
২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক স্বীকৃতি পেল আবুল খায়ের স্টিল
২৪ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংকের বার্ষিক রিপোর্ট ২০২৫ প্রকাশ
২০ জুলাই ২০২৬
‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
২০ জুলাই ২০২৬
৩ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ জিতলো ওয়ালটন
১২ জুলাই ২০২৬
বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রিজার্ভ বেড়ে দাঁড়াল ৩৬ দশমিক ২১ বিলিয়ন ডলারে
  2. বিমানবন্দরে আচারের বয়ামে মিলল ২ কোটি ৭০ লাখ টাকার হীরা-স্বর্ণালংকার
  3. ১০ দিনে প্রবাসীরা পাঠালেন ১২ হাজার ১৭১ কোটি টাকা
  4. সিটিজেনস ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
  5. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  6. ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x