Skip to main content
NTV Online

অর্থনীতি

অর্থনীতি
  • অ ফ A
  • পোশাকশিল্প
  • ব্যাংক ও বিমা
  • পর্যটন ও সেবা
  • বিশ্লেষণ
  • আমদানি-রপ্তানি
  • রাজস্ব
  • করপোরেট নিউজ
  • উদ্যোক্তার কথা
  • পণ্যবাজার
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • অর্থনীতি
  • করপোরেট নিউজ
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২৩
আরও খবর
রবি-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি
অনিশ্চিত সময়েও সাহস জোগায় মেটলাইফের জীবনবীমা
আইএফআইপিএলসির ২৫তম এজিএম অনুষ্ঠিত
দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের সুযোগ
ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ ঘটাতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

বেজায় ৫৮ হাজার কোটি টাকার বিনিয়োগ করবে এস আলম গ্রুপ

অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২৩
অর্থ-বাণিজ্য ডেস্ক
১৭:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
আপডেট: ১৭:৫২, ১০ ডিসেম্বর ২০২৩
এস আলম গ্রুপ। ফাইল ছবি

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অনুমোদিত বিশেষ দুটি শিল্পাঞ্চলে দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের সর্বমোট ৫৮ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে বিদ্যুৎখাতে ৩৫ হাজার কোটি টাকা, এইচ.আর কয়েল খাতে ১৫ হাজার কোটি টাকা, ডিআরআই প্ল্যান্ট খাতে ৭ হাজার ৫০০ কোটি টাকা, প্রাইভেট ইকোনমিক জোন দুটির ডেভেলপমেন্টে পাঁচশ কোটি টাকারও বেশি বিনিয়োগের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। 

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এই বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চল দুটির কার্যক্রম শুরু হলে প্রায় ৫০ হাজারের বেশি নতুন কর্মসংস্থান তৈরিসহ বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় ও সরকারের ব্যাপক রাজস্ব আহরণের নতুন দ্বার উন্মোচিত হবে।

চট্টগ্রামের বাঁশখালীর আলোকদিয়ায় ১৮৪ একর জমির ওপর গড়ে উঠছে ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ১’। এই প্রকল্পে গ্রিন এনার্জিসহ উচ্চ-সক্ষমতার ‘কম্বাইনড সাইকেল পাওয়ার প্ল্যান্ট’ নির্মাণে ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন ও বহুলাংশে তাদের সাথে সমঝোতাও হয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলটির অবস্থান সমুদ্রের পার্শ্ববর্তী হওয়ায় এবং জলপথের পরিবহণ ব্যবস্থার সুযোগ থাকায় শিল্প-প্রতিষ্ঠান ও কারখানা গড়ে তোলার আদর্শ স্থান হিসাবে বিবেচিত হবে। 

‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ১’এ মোট বিনিয়োগ করা হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা। প্রকল্পটি পুরোপুরি গড়ে তোলার পর এখানে সরাসরি ৫ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বেজার শর্তপূরণের জন্য এই প্রকল্পটির ভূমি উন্নয়নের কাজ এখন চলমান রয়েছে। 

এছাড়া ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ২’ বেজা কর্তৃপক্ষের নিকট হতে প্রাথমিক অনুমোদনের পর চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় বাস্তবায়নাধীন রয়েছে।

এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে ২৫৯ একর জুড়ে এবং এতে বিনিয়োগ করা হচ্ছে ২২ হাজার ৫০০ কোটি টাকা। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ২’ ভারী শিল্পায়নের জন্য বিশেষভাবে উপযুক্ত। জাপান ও ইউরোপ সহ বিদেশি বিনিয়োগকারীরা ইতোমধ্যে স্থানটিতে স্টিল ইন্ডাস্ট্রি (এইচ.আর কয়েল) গড়ে তোলা ও তা রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলায় কাজ করছেন। 

‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ২’ প্রকল্পটি পুরোপুরিভাবে বাস্তবায়িত হলে সেখানে আরও ৪০ হাজারের বেশি কর্মসংস্থান ও উন্নয়ন কার্যক্রমগুলোর মাধ্যমে সাশ্রয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এছাড়া ভবিষ্যতে আরও ৪০০ একর ভূমি ‘বাঁশখালী এস. আলম ইকোনমিক জোন ২’ এ যুক্ত করা ও জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে বেশ কিছু মাঝারি ও ভারী শিল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। এস. আলম গ্রুপের উদ্যোগে এই ইকোনমিক জোনগুলোতে ইতোমধ্যে একটি গ্রিন স্টিল প্রজেক্ট ও একটি গ্রিন কম্বাইন্ড সাইকেল এলএনজি অ্যান্ড হাইড্রোজেন পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠার জন্য নির্বাচিত করা হয়েছে। এসব বিনিয়োগ প্রকল্পে ইটিপি, এসটিপি, পর্যাপ্ত বিদ্যুৎ, চার লেনের রাস্তাঘাটসহ অন্যান্য অবকাঠামো ও শিল্প উন্নয়ন সুবিধা রয়েছে। ফলে শিল্পাঞ্চলগুলোর মাধ্যমে বেজার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।

বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে উৎপাদন ও রপ্তানিমুখী শিল্পের প্রসারের বিকল্প নেই। এস. আলম গ্রুপের এই বিশেষ অর্থনৈতিক অঞ্চল দুটি টেকসই শিল্প-প্রতিষ্ঠান গড়ে তোলায় সরকারের ভিশন অর্জনের পাশাপাশি স্থানীয় অর্থনীতি জোরদার এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

অত্যাধুনিক অবকাঠামো তৈরি ও নির্বিঘ্ন পরিবহণ ব্যবস্থার মাধ্যমে অনুসরণীয় শিল্পাঞ্চল গড়ে তোলায় পর্যাপ্ত সহযোগিতা ও দিক-নির্দেশনায় কাজ করেছে বেজা কর্তৃপক্ষ। স্থানীয় অর্থনীতিতে এস. আলম গ্রুপ এর ইকোনমিক জোন দুটির ভূমিকা প্রসঙ্গে উল্লেখ করা যায় যে- ইতোমধ্যেই এস. আলম গ্রুপ এর পাওয়ার প্ল্যান্ট অঞ্চল

বাঁশখালীতে ট্যাক্স প্রদানকারীর সংখ্যা ও সরকারের রাজস্ব বৃদ্ধি বিগত পাঁচ বছরে কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। আগামী পাঁচ-ছয় বছরে ইকোনমিক জোনের প্রকল্পগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে ট্যাক্স ও সরকারের রাজস্ব তাৎপর্যপূর্ণভাবে বৃদ্ধি পাবে। যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

প্রসঙ্গত, ২০১০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান। এটি বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, লাইসেন্স প্রদান, পরিচালনা, ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব ও ক্ষমতাপ্রাপ্ত। শিল্পখাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও বিকেন্দ্রিকরণের উদ্দেশ্যে ২০৩০ সালের মধ্যে সারা দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য রয়েছে বাংলাদেশ সরকারের। বেজা এখন পর্যন্ত সরকারি, বেসরকারি, পিপিপি, জিটুজিসহ ছয় ধরনের ৯৭টি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দিয়েছে এবং ২৯টি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নাধীন রয়েছে।

করপোরেট নিউজ এস আলম গ্রুপ বেজা
২২ সেপ্টেম্বর ২০২৬
দেশে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় ডিজিটাল ঋণ সম্প্রসারণের সুযোগ
৩১ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসি-এর ২০২৬ সালের অর্ধবার্ষিক আর্থিক বিবরণী
৩০ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংক পিএলসি-এর ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (Q2) মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ
২৭ জুলাই ২০২৬
ফ্রিডমের ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনে বিজয়ীরা পুরস্কৃত, মেয়াদ বাড়ল আগস্ট পর্যন্ত
২৬ জুলাই ২০২৬
Unaudited Consolidate Financial Statements of RAK Ceramics (Bangladesh) limited
২৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক স্বীকৃতি পেল আবুল খায়ের স্টিল
২৪ জুলাই ২০২৬
ওয়ান ব্যাংকের বার্ষিক রিপোর্ট ২০২৫ প্রকাশ
২০ জুলাই ২০২৬
‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
২০ জুলাই ২০২৬
৩ ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ জিতলো ওয়ালটন
১২ জুলাই ২০২৬
বাজার সম্প্রসারণে বিশ্বমঞ্চে একজোট বিজিএমইএ-এইচএসবিসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১২ দিনে প্রবাসীরা পাঠালেন ১৫ হাজার ৮৬৭ কোটি টাকা
  2. ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
  3. তিন যাত্রীর কাছে পেল ১ কোটি ৩৯ লাখ টাকার স্বর্ণ
  4. আজ কত টাকায় মিলছে ডলার-ইউরো-রুপি
  5. দেশের বাজারে কমল স্বর্ণের দাম
  6. প্রবাসীরা পাঠালেন ১৪ হাজার ৩৪১ কোটি টাকা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x