ডিএসইর লেনদেন ২০০ কোটি টাকার ঘরে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক পাঁচ কার্যদিবস ধরে টানা কমেছে। এ সময়ে সূচকটি কমেছে ১১২ পয়েন্ট। আর আজ এই স্টক এক্সচেঞ্জে লেনদেন নেমেছে ২০০ কোটি টাকার ঘরে।
ডিএসইতে আজ ৩১৮টি কোম্পানির সাত কোটি আট লাখ ১৩ হাজার ৩৮৬টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ২৭৪ কোটি ১৬ লাখ ১২ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১০০ কোটি ১৮ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬১টির, কমেছে ২১৪টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ড্সিইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৪০.৬৮ পয়েন্ট কমে ৪৫৪২.৭৩, ডিএস-৩০ মূল্যসূচক ১৪ পয়েন্ট কমে ১৭২৬.২৫ ও ডিএসইএস শরিয়াহ সূচক ৯.১৩ পয়েন্ট কমে ১০৯৬.২২ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ৪৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার ও মিউচুাল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৫টির, কমেছে ১৭৪টির ও অপরিবর্তিত ছিল ২৯টির। সিএসইর সার্বিক সূচক ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৮৮২.৭৪ পয়েন্ট।
ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, ডেল্টা লাইফ, কাশে ড্রাই সেল, বিএসআরএম স্টিল, ইফাদ অটোস, লাফার্জ সুরমা, ফার কেমিক্যাল, রেনাটা ও কেডিএস অ্যাকসেসরিজ।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : এক্সিম ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, এফবিএফআইএফ, জুট স্পিনার্স, শ্যামপুর সুগার, অ্যারামিট সিমেন্ট, কাশেম ড্রাইসেল, সমতা লেদার, বিডি অটোকারস, মডার্ন ডায়িং ও ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : বিআইএফসি, গ্রিন ডেল্টা, গ্লোবাল ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, ঢাকা ডায়িং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, সপ্তম আইসিবি, সায়হাম টেক্সটাইল, আফতাব অটোমোবাইলস ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো।

অর্থনীতি ডেস্ক