ছয় কার্যদিবস পর সূচক বাড়ল
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ছয় কার্যদিবস পর আজ রোববার মূল্যসূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আজ উভয় বাজারে লেনদেন ও সূচক বেড়েছে।
ডিএসইতে আজ ৩১১টি কোম্পানির আট কোটি ৫০ লাখ ৩৪ হাজার ৬১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৩৬২ কোটি তিন লাখ ৮৬ হাজার ৬৫৮ টাকা, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৪১ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির দাম।
ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আজ আগের কার্যদিবসের চেয়ে ৪৬.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৫০২.২২ পয়েন্ট। আর ডিএস-৩০ মূল্যসূচক ২২.৭৫ পয়েন্ট বেড়ে ১৭৩৮.৪১ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহ সূচক ১১.৪৮ পয়েন্ট বেড়ে ১১০৩.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ৪৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১২ কোটি ২১ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ৮২টির ও অপরিবর্তিত ছিল ৪২টির দাম।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, অলিম্পিক অ্যাকসেসরিজ, সাইফ পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, এএফসি এগ্রো, গ্রামীণফোন, ইফাদ অটোস ও কেপিসিএল।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : হাক্কানী পাল্প, আইসিবি, গোল্ডেন হারভেস্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এটলাস বাংলা, স্ট্যান্ডার্ড সিরামিকস, এএফসি এগ্রো, বিএসসিসিএল, প্রাইম লাইফ ও স্টাইল ক্র্যাফট।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : সমতা লেদার, আরএন স্পিনিং, এফবিএফ আইএফ, সাফকো স্পিনিং, আইসিবি প্রথম এনআরবি, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, বিচ হ্যাচারি, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও নর্দার্ন জুট।

অর্থনীতি ডেস্ক