এইমাত্র
০৪ জানুয়ারি ২০১৯
১১:০৮
জনগণ স্বতঃস্ফূর্তভাবে উন্নয়নের পক্ষে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, জাতীয় ঐক্যজোটের বিজয়ীরা যদি শপথ না নিয়ে আবারও ভুল করে, তাহলে তাঁরা চোরাবালিতে হারিয়ে যাবেন : ওবায়দুল কাদের
১১:০৮
মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের সঙ্গে তাঁর বাসভবনে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১১:০৮
নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
১০:৩৩
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ভোটের রাতে নারীকে গণধর্ষণের ঘটনায় জসিম উদ্দিন নামে আরো একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ
০৮:৪২
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত, পুলিশের দাবি নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী
এইমাত্র
০৩ জানুয়ারি ২০১৯
২২:১৩
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন); তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮:৫৪
আগামী সোমবার বিকেল সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার শপথ: রাষ্ট্রপতির প্রেস সচিব
১৭:৩৭
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ; বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
১৬:৫৭
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৫:৫৪
নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থীদের স্মারকলিপি প্রদান; এ নির্বাচনের মাধ্যমে জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে : মির্জা ফখরুল ইসলাম আলমগীর
১৪:৩৫
মহাজোটের সঙ্গে থেকে নির্বাচনে গেছে জাতীয় পার্টি, মহাজোটেই থাকতে চায়, বিরোধী দলে নয় : রাঙ্গা
১৪:৩৪
শপথ নেবেন না জাতীয় ঐক্যফ্রন্টের জয়ী প্রার্থীরা : মির্জা ফখরুল
১৩:৪৯
আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসম্মতিতে শেখ হাসিনা সংসদীয় নেতা নির্বাচিত
১৩:৪৫
পুরোনো কেন্দ্রীয় কারাগারে বিশেষ আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে নাইকো মামলার শুনানি চলছে, বিচারক পরিবর্তন হওয়ায় আবারও অভিযোগ গঠনের শুনানি শুরু করেছেন দুদকের আইনজীবী
১৩:২৯
রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
১২:২৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করতে বিকেল ৪টায় বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১২:২৮
জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা দুপুর ১২টায় শপথ নিয়েছেন; শপথবাক্য পাঠ করিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
১১:১৫
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান চলছে; প্রথমে শপথ নিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পরে আওয়ামী লীগ থেকে নির্বাচিতরা শপথ নেন
১১:০৯
৬ জানুয়ারি নতুন মন্ত্রীসভা গঠনের সম্ভাবনা, তবে তা নির্ভর করছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর- মাহবুব উল আলম হানিফ, নতুন সংসদও গতবারের মতো কার্যকর হবে আশাবাদ
১১:০৯
নির্বাচনে সেনাবাহিনী সফলভাবে দায়িত্ব পালন করেছে ও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে- সেনাপ্রধান

Pages